রেসিপি: ডিম-মাংসের চপ

বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন মজাদার এই চপ। এটি স্বাদে অতুলনীয়। জেনে নিন রেসিপি।  

লাইফস্টাইল ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৩

উপকরণ
ডিম- ৪টি
আলু- ২টি
মুরগির মাংসের কিমা- ২০০ গ্রাম
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ অনুযায়ী
ভাজা মসলার গুঁড়া- পরিমাণ মতো (এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা, ধনে একসঙ্গে ভেজে গুঁড়া) পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ৩ চা চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
ময়দা- ১ কাপ
ব্রেডক্রাম্ব- প্রয়োজন মতো
লবণ- স্বাদ মতো
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে দুইভাগ করে কেটে নিন। মাংসের কিমা ও আলুও সেদ্ধ করে রাখুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। একটু ভাজা ভাজা হলে সেদ্ধ আলু ও কিমা দিয়ে দিন। একটু নেড়ে সব মসলা দিন। ভালো করে কষিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন পুর।

পুর একটু ঠাণ্ডা হয়ে এলে পরিমাণ মতো নিয়ে সবকটি ডিমের চারপাশে দিয়ে দিন। একদম পুরু করে মাখিয়ে নিলেই একটা ডিম্বাকৃতি আকার আসবে। এরপর ব্যাটারের জন্য আলাদা রাখা ডিমে ময়দা দিয়ে ফেটিয়ে নিন। তাতে চপগুলো ডুবিয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে নিন ভালো করে। এই অবস্থায় ফ্রিজে রাখুন এক ঘণ্টা।

প্যানে তেল গরম করে ভেজে নিন ভালোভাবে। গরম গরম পরিবেশন করুন সসের সঙ্গে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম