রেসিপি: স্ট্রবেরি ফিরনি

লাইফস্টাইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৯

অতিথি এলে খাবার শেষে ডেসার্ট হিসেবে পরিবেশন করতে পারেন মজাদার স্ট্রবেরি ফিরনি। জেনে নিন রেসিপি।

উপকরণ
বাসমতী চাল- ৫ টেবিল চামচ
ফুলক্রিম মিল্ক- ৩ কাপ
দুধ- আধা কাপ
চিনি- স্বাদ মতো
স্ট্রবেরি- ১০টি
ছোট এলাচ- আধা চা চামচ
পেস্তা বাদাম কুচি- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
চাল ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে আধা কাপ দুধের সঙ্গে পেস্ট বানিয়ে নিন। স্ট্রবেরি স্লাইস করে পিউরি বানিয়ে রাখুন। পাত্রে ফুলক্রিম মিল্ক ফুটতে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে রাখুন, যতক্ষণ না দুধটা আসল পরিমাণের ৩/৪ ভাগ হয়ে যায়। এবার চালের গুঁড়োটা দিয়ে দিন। নাড়তে থাকুন, যতক্ষণ না দুধে চাল ভালোভাবে মিশে যায় আর ঘন হতে থাকে। ছোট এলাচ আর চিনি মিশিয়ে নাড়ুন চিনি গলে যাওয়া পর্যন্ত। এবার স্ট্রবেরি পিউরি দিয়ে মিশিয়ে নিন। আঁচ একদম কমিয়ে দিয়ে মিনিটখানেক রেখে নামিয়ে নিন। বাটিতে ঢেলে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে ঠাণ্ডা করতে দিন। পরিবেশনের আগে উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম