পারিবারিক পছন্দে বিয়ের কথা ভাবছেন?

অ্যারেঞ্জ ম্যারেজ অর্থাৎ পারিবারিক উদ্যোগে বিয়ে করার ব্যাপারে প্রায় সবার মাঝেই এক ধরনের শঙ্কা কাজ করে। অচেনা কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার আগে মনে রাখা চাই কিছু বিষয়।  

আহমেদ শরীফ
০২ মার্চ ২০২১, ১২:০৯আপডেট : ০২ মার্চ ২০২১, ১২:১১

স্পষ্ট করে বলুন
পরিবারের সিদ্ধান্তে যে পাত্র/পাত্রীর সাথে বিয়ের আলোচনায় যাবেন, তাকে স্পষ্ট করে বলুন দু’জনের সম্পর্কে ঠিক কী চান আপনি। সন্দেহজনক কোনও বিষয় থাকলে অপর পক্ষের লোকদের কাছে তা স্পষ্টভাবে জানতে চেষ্টা করুন। আর আপনার কোনও বিষয়ে জানানোর প্রয়োজন থাকলে সেটাও জানাতে ভুলবেন না। বিয়ের মাধ্যমে দু’পক্ষের সম্পর্ক কেমন হবে, অপর পক্ষের কাছ থেকে বিয়ে পরবর্তী কেমন  আচরণ প্রত্যাশা করেন, তা বলুন স্পষ্টভাবে।

খোলা মনে কথা বলা
অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পাত্র ও পাত্রীর যেহেতু একে অন্যকে দীর্ঘদিন ধরে চিনে নেওয়ার সুযোগ থাকে না, তাই একে অন্যের ব্যক্তিত্ব বুঝতে খোলা মনে কথা বলুন বিয়ের আগে। এক্ষেত্রে অতীতে কোনও সম্পর্ক ছিল কি না, এমন প্রশ্ন করতেও দ্বিধা করা ঠিক না।

অপর পক্ষের পরিবারকে সময় দেওয়া
আপনার ভবিষ্যত কনে বা বরের পরিবারে থাকা তার বাবা-মা, ভাই-বোনকে সময় দিন। তাদের সাথে কথা বলুন। এতে করে সেসব মানুষের মনোভাব, আচরণ সম্পর্কে ধারণা পাবেন আপনি, যাতে পরবর্তীতে তাদের সাথে মানিয়ে নিতে সহজ হবে।  

মানানসই তো?
অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বলার আগে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনারা একে অন্যের সঙ্গে মানানসই কি না, তা জানা। এই মানানসই কথাটা পরিমাপ করার ক্ষেত্রে দুই পরিবারের আর্থিক, সামাজিক অবস্থান এবং পরিবারের সদস্য, কনে/বরের মানসিক গঠনও বিবেচ্য বিষয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম