স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কে ক্র্যাফটের আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
০৩ মার্চ ২০২১, ১৭:২৫আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৭:২৫

স্বাধীনতার ৫০ বছরে পা দিচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে ফ্যাশন হাউস কে ক্র্যাফট এনেছে পোশাকের বিশেষ সংগ্রহ। আয়োজনে ক্যালিগ্রাফির মাধ্যমে গানের কথা ফুটিয়ে তোলা হয়েছে পোশাকে। এছাড়াও রয়েছে জামদানি মোটিফের ব্যবহার। 

মহান মুক্তিযুদ্ধে প্রেরণার দেশাত্মবোধক গান থেকে বেছে নেওয়া হয়েছে ১০টি গান। গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।’

সময়, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে সুতি, তাঁত ও লিনেনের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে শাড়ি, কুর্তি, টপস, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক থাকছে। এছাড়াও থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক।  

স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই ও হাতের কাজের মাধ্যমে পোশাকে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম