যতনে থাকুক পাদুকা

০৪ জানুয়ারি ২০১৬, ১৮:২৩ আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৮:২৫

জুতা পরিস্কার

পা জোড়া যত্নে রাখার জন্য সারা পৃথিবীর ধূলা ঝাড়তে উদ্যোগ নিয়েছিলেন রাজা। শেষপর্যন্ত মুচি উদ্ধার করেছিল তাকে। আমরাও বেঁচে গেলাম। আমাদের পা’কে রক্ষা করতে রয়েছে জুতা। কিন্তু তাদের রক্ষা করবে কে? কে আবার করবে আপনি বা আমিই করব। জেনে নেই কতগুলো টিপস।

প্রথমত জুতা বাইরে যাবার সময় নয় বরং বাইরে থেকে ফিরে পরিষ্কার করুন।

রাতে শোবার আগে একটু কষ্ট করে জুতায় ক্রিম মাখিয়ে রাখুন, সকালে ব্রাশ দিয়ে সামান্য ঘষলেই জুতা চকচকে হয়ে উঠবে।

চপ্পল ধরনের স্যান্ডেল বিবর্ণ হয়ে পড়লে এক টুকরো কাপড় ডিজেলে ভিজিয়ে সেটা দিয়ে স্যান্ডেল ঘষুন। স্যান্ডেল নতুনের মতো চকচকে হয়ে উঠবে।

জুতা ভিজে গেলে প্রথমে জুতার ময়লা বা কাদা পরিষ্কার করে মুছে এরপর জুতার ভেতরে পুরনো খবরের কাগজ ভালো ভাবে গুঁজে দিন। এই কাগজ পানি শুষে নেবে। মোটামুটি শুকিয়ে যাবার পর স্যাঁতস্যাঁতে ভাব কমাতে জুতা কিছুক্ষণ রোদে রেখে দিন। পুরোপুরি শুকিয়ে গেলে জুতার গায়ে ভ্যাসলিন মাখুন। কয়েক ঘণ্টা রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপরও যদি সাদা সাদা দাগ থাকে তাহলে নরম কাপড় ভিনেগারে ভিজিয়ে জুতা মুছে ফেলুন, দাগ থাকবে না।

স্নিকার সহজেই নোংরা হয়ে যায়। এ জন্য সাবান-পানিতে টুথব্রাশ ভিজিয়ে ময়লা পরিষ্কার করুন। স্নিকার পরিষ্কার করার সময় গরম পানি ব্যবহার করবেন না।

ব্যবহারের পর স্নিকার সোজা করে দাঁড় করিয়ে রাখুন। বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। স্নিকারে গন্ধ হলে অল্প ট্যালকম পাউডার জুতার মধ্যে ছড়িয়ে দিন, গন্ধ কমবে।

লেদারের জুতা নরম শু ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। নরম শু ব্রাশ না পেলে পুরনো সুতি টি-শার্টও ব্যবহার করতে পারেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা