অতিথি আপ্যায়নে ঝটপট প্যানকেক

লাইফস্টাইল ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৬, ১৮:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ১৯:১৭

প্যানকেক
হুট করে বাসায় এসে হাজির হয়েছেন অতিথি। এক্ষুণি ভালো কিছু মেহমানের পাতে দিতে হবে। মূল কোর্সের আগের ভালো একটু নাস্তা চাই। কি করবেন? বাসায় সমুচা, সিঙ্গারা, রোল এগুলো কিছুই নেই। চিকেন নেই। কি করবেন? ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বানিয়ে ফেলুন মজাদার প্যানকেক। প্যানকেক এমনি এমনি দিলে খুব সাদামাটা খাবার। একটু সাজিয়ে গুছিয়ে দিলেই জটিল মজাদার খাবার হয়ে যায় এটি।

উপকরণ: ময়দা – ১ পোয়া, চিনি –২ টেবিল চামচ,

বেকিং পাউডার – ২ চা চামচ,

ডিম – ১ টি

লবণ – ৩/৪ চা চামচ

দুধ মৃদু গরম – ৩/৪ কাপ

সয়াবিন তেল বা ঘি – ৩ টেবিল চামচ।

প্যানকেক

প্রণালী: প্রথমে ময়দা, বেকিং পাউডার, লবণ ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। তারপর ডিম, দুধ ও ঘি একসঙ্গে পেষ্ট করুন। এবার ময়দায় মিশানো দুধ ঢেলে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে বা তাওয়া গরম করে মৃদু আঁচে আধাকাপ গুলানো ময়দা ফ্রাইপ্যানে ঢেলে দিন। ময়দার উপর বুদবুদ উঠলে প্যানের কেক উল্টিয়ে দিন। নীচের দিকে বাদামী রং হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

মজাদার এই খাবারটি পরিবেশনের সময় মধু আর ফলের কুচি একসঙ্গে মিশিয়ে নিন। এর পর প্যানকেকের ওপর ঢেলে দিয়ে পরিবেশন করুন। অনেকে কনডেন্স মিল্ক আর ফলের মিশ্রণ দিয়েও পরিবেশন করেন। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে প্যানকেকে মিষ্টি খাবার তাই ফলটিও যেনও মিষ্টি হয় সেটি নিশ্চিত করুন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম