হাড় ভালো রাখতে কিছু পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক
১৩ মার্চ ২০২১, ১৮:০৮আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৮:০৮

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে হাড়ের জোর। আজকাল বিভিন্ন কারণে ত্রিশ পার হলেই শুরু হয়ে যায় জয়েন্ট পেইন বা হাড়ের নানা সমস্যা। হাড় ভালো রাখতে কিছু বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন।

  • হাড় ভাল রাখতে ডায়েটে বেশি করে ক্যালশিয়াম,জিঙ্ক, ভিটামিন ডি, কে, সি (কোলাজেন তৈরিতে সাহায্য করে) রাখুন।
  • সবুজ পাতাওয়ালা সবজি, সয়াবিন,তিল, স্প্রাউটস এবং কুমড়োর বীজ খেতে পারেন।
  • ধূমপান,অ্যালকোহল এবং লাল মাংস থেকে দূরে থাকুন।
  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস বা এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্সসিড,সবুজ সবজি, আখরোট, সয়াবিন এবং বিভিন্ন ডালে থাকা ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড হাড়ের জয়েন্টের ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে।
  • হাই প্রোটিন ডায়েট, বিশেষ করে অ্যানিমাল প্রোটিন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সৃষ্টি করে। ফলে হাড়ও ক্ষয়ে যায়। মাংসের উচ্চ ফসফরাস ও ক্যালসিয়ামের অনুপাত শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়। তাই ডায়েটে অতিরিক্ত মাংস এবং ক্যালসিয়াম কম রাখলে তা হাড়ের জন্য ভীষণ ক্ষতিকর।
  • সপ্তাহে ২-৩ দিন মাছ বা মুরগির মাংস খান।
  • ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে ফল এবং সবজি থাকে।
এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম