ঝটপট চিকেন চিজ বার্গার

লাইফস্টাইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৪:৪০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৫:৪৬
image

  চিকেন চিজ বার্গার

বিকালের নাস্তা কোথায় করবেন ভাবছেন? বাইরে না গিয়ে বাসায়ই তৈরি করে ফেলুন মজাদার চিকেন চিজ বার্গার। জেনে নিন রেসিপি-  

উপকরণ
মুরগির মাংস কিমা- ১০০ গ্রাম
বার্গারের বান- ৪টি
পাউরুটি- ১ কাপ (ছোট টুকরা করা)  
রসুন কুচি- ১/২ টেবিল চামচ
টমেটো- ২টি
পেঁয়াজ- ২টি

ধনিয়া- আধা চা চামচ
গোলমরিচ- সামান্য
মেয়োনেজ- ২ টেবিল চামচ
মাখন- ২ টেবিল চামচ
সস- ১ কাপ
পনির স্লাইস- ৪টি

লেটুস পাতা- কয়েকটি
তেল ও লবণ- প্রয়োজন মতো 

প্রস্তুত প্রণালী
একটি পাত্রে মাংসের কিমা ও পাউরুটির টুকরা ভালো করে মেশান। রসুন কুচি, পেঁয়াজ, গোলমরিচ, ধনিয়া ও লবণ দিন মিশ্রণে। বার্গারের প্যাটি তৈরির জন্য সমান চার ভাগে ভাগ করুন। প্যানে তেল দিয়ে বাদামি করে ভাজুন প্যাটি। মেয়োনেজ এবং সস একসঙ্গে মিশিয়ে রাখুন। প্যানে মাখন দিন। বান দুই টুকরা করে মাখনে ভাজুন। বানের নিচের টুকরা নিয়ে মেয়োনেজ এবং সসের মিশ্রণ লাগান। টমেটো ও পেঁয়াজের স্লাইস, পনিরের টুকরা ও প্যাটি রেখে ওপরে লেটুস পাতা দিন। বাকি অংশের বান দিয়ে আটকে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন চিজ বার্গার।        

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম