তরমুজের যত উপকার

আহমেদ শরীফ
০৭ এপ্রিল ২০২১, ১৫:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৫:৩৭

গ্রীষ্মের এই তীব্র গরমে তরমুজ হতে পারে আদর্শ এক উপকারী ফল। রসালো এই ফলের প্রায় ৯০ শতাংশই থাকে পানি। তাই গরমে পানির চাহিদা যেমন মেটাতে পারে এই ফল, তেমনি স্বাদ ও পুষ্টিতেও অনন্য এটি। জেনে নিন তরমুজ শরীরের জন্য কতটা উপকারী।

অ্যাজমা প্রতিরোধ করে
বিশেষজ্ঞদের মতে, শরীরের ফ্রি র‌্যাডিকেল অ্যাজমার জন্য দায়ী। ভিটামিন সি সহ কিছু অ্যান্টি-অক্সিডেন্ট অ্যাজমা রোধে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে তরমুজে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপকারী।

রক্তচাপ কমায়
২০১২ সালের এক গবেষণায় দেখা গেছে, তরমুজ মুটিয়ে যাওয়া বা হারইপারটেনশনে থাকা মাঝবয়সী মানুষের রক্তচাপ কমায়। গবেষকরা বলেছেন তরমুজে থাকা এল- সাইট্রোলিন ও এল- আরজিনিন নামের দুই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রক্তনালী সচল রাখে। তরমুজে থাকা লাইকোপিন নামের আরেকটি অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।

ক্যানসার প্রতিরোধ করে
আমেরিকার ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের মতে, ফ্রি র‌্যাডিকেল শরীরে কয়েক ধরনের ক্যানসার তৈরি করতে পারে। এক্ষেত্রে তরমুজে থাকা ভিটামিন সি এর মতো অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র‌্যাডিকেলের সাথে লড়ে ক্যানসার প্রতিরোধ করে।

হজমের জন্য উপকারী
তরমুজে পানির পরিমাণ অনেক বেশি থাকে, সেই সাথে থাকে আঁশ। তাই তরমুজ কোষ্ঠকাঠিন্য দূর করে ও বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে।

পানির ঘাটতি মেটায়
তরমুজে প্রায় ৯০ ভাগ পানি যেমন থাকে, তেমনি এতে পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকে। তাই এই ফল গরমে বেশ স্বাস্থ্যকর। গরমে স্বস্তি পেতে তরমুজ টুকরো করে খান বা জুস বানিয়ে পান করতে পারেন।

মস্তিষ্কের জন্য উপকারী
তরমুজে থাকা কোলিন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। মাংসপেশির মুভমেন্ট, দেহকোষের মেমব্রেন গঠনে এবং মস্তিষ্ক গঠন ও নার্ভের কার্যকারিতা বাড়াতে কোলিন বেশ সহায়ক।

ত্বকের জন্য উপকারী
তরমুজে যে ভিটামিন সি থাকে তা শরীরে কোলাজিন তৈরিতে সহায়তা করে। আর এই কোলাজিন দেহকোষ তৈরি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। ভিটামিন সি ক্ষতও সারায়।

ওজন কমাতে সহায়ক
২০১৯ এর এক গবেষণায় দেখা গেছে তরমুজ শরীরের ওজন কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম