বর্ণিল ঈদ আয়োজন এনেছে সারা

লাইফস্টাইল ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৪:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৪:৩০

ঈদ উপলক্ষে 'সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ঈদ কালেকশন। সকল স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সারা’র আউটলেট থেকে পাওয়া যাবে ঈদের পোশাকের নতুন সংগ্রহ।    

এছাড়াও ঢাকাসহ সারাদেশে অনলাইনের মাধ্যমে সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে পছন্দের পোশাক।

এবারের ঈদ আয়োজনের সকল পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ। জিওমেট্রিক, ট্র্যাডিশনাল এবং ফ্লোরাল প্রিন্ট। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলির প্যাটার্নে। এছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।

বর্ণিল ঈদ আয়োজন এনেছে সারা

আয়োজনে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, পার্টি থ্রি পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান, সুতি শাড়ি, ডিজিটাল প্রিন্টের শাড়ি এবং ডেনিমের কালেকশন। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা। পাওয়া যাবে শিশুদের পোশাকও।

বর্ণিল ঈদ আয়োজন এনেছে সারা

প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স এবং ট্রেন্ডের ভিন্নতাও। এসকল পোশাকে ব্যবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম