প্রকৃতির বৈচিত্র্যে লা রিভের ঈদ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ২১:৪৩আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৪৩

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড 'লা রিভ' নিয়ে এসেছে ঈদ ফ্যাশনের নতুন আয়োজন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, 'এই কালেকশনে প্রাধান্য পেয়েছে প্রকৃতির বৈচিত্র্য এবং মন ভালো করে দেওয়া উজ্জ্বল রঙের ব্যবহার, যা উৎসবের পূর্ণতা এনে দেবে।'

প্রকৃতির বৈচিত্র্যে লা রিভের ঈদ আয়োজন

বরাবরের মতো দেশি স্টাইলে আর্ন্তজাতিক টি-জোনের বাছাই করা প্রিন্ট ও নতুন ফেব্রিক নিয়ে কাজ করেছে লা রিভ। ফেব্রিক কালেকশনে এবার যোগ নতুন করে যোগ হয়েছে লেস, সাটিন ব্যাকড ক্রেপ, গ্লিটার টুল্যে, স্ট্রেচ ফেইলি, ভেলভেটিন, প্রিন্টেড নিটেড মেশ, ভিসকোস সাটিন ও ভিসকাস সিল্ক ফেব্রিক।

প্রকৃতির বৈচিত্র্যে লা রিভের ঈদ আয়োজন

সামারের ঈদ পোশাকে আরাম নিশ্চিত করেছে কটন, মার্সেরাইজ নিট, কটন সিল্ক ও কটন সাটিন। উৎসবের আমেজ ধরে রাখতে  হাফসিল্ক, সিল্ক, মসলিন, স্যাটিন, অরগাঞ্জা, জর্জেট ও ফেইলি ফেব্রিকের বৈচিত্র্যময় ব্যবহারও বাদ পড়েনি।

প্রকৃতির বৈচিত্র্যে লা রিভের ঈদ আয়োজন

নেচার প্রিন্টস্টোরি থেকে মোটিফ হিসেবে ইথরিয়েল, স্যাচুরেটেড বাছাই করা হয়েছে। জ্যামিতিক লাইনে থাকছে ঐতিহ্যবাহী মরোক্কান মোটিফের কাজ। এবারের ঈদের অন্যতম জনপ্রিয় মোটিফ টাইডাই ফোটাতে লা রিভ এনেছে ২টি  ডাইস্টোরি। টেকনিকালার ট্রাইব ও রেইনবো ডেইজ। টেকনিকালার ট্রাইবে এথনিক টাইডাই প্রিন্ট দেখা যাবে, অন্যদিকে রেইনবো ডেইজ স্টোরিতে টাইডাই করা হয়েছে রঙধনুর উজ্জ্বল সব রঙ দিয়ে। ফ্যাশন এলিমেন্ট হিসেবে এসেছে বো’জ, মিক্সড মিডিয়া, সিকুইন, অ্যাপ্লিক ও র‌্যাফলের ট্রেন্ডি ব্যবহার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম