ত্বক ও চুলের জন্য ডিম

ফয়সল আবদুল্লাহ
৩০ এপ্রিল ২০২১, ১৭:০৯আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৭:০৯

ডিম যে বহুগুণের অধিকারী এটা জানতো আগেকার সভ্যতার মানুষেরাও। কালে কালে ডিমের ব্যবহার হয়ে এসেছে রূপচর্চায়। আধুনিক বিজ্ঞানও ডিমকে দিয়েছে রূপচর্চার লাইসেন্স।

অ্যান্টি এজিং
ডিমের সাদা অংশে রয়েছে অ্যান্টি এজিং তথা বয়স কমানোর উপাদান। ১ চা চামচ সাদা অংশে ২-৩ চা চামচ পাটচৌলি তেল মিশিয়ে সারা মুখে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

উজ্জ্বলতা
এক চা চামচ সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মধু মেশান। ত্বকে নিয়মিত মাখলে উজ্জ্বলতা বাড়বেই।

রোমকূপের ময়লা দূর করতে
এক চা চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ চিনি ও এক চা চামচ কর্নস্টার্চ মিশিয়ে মুখে নিয়মিত মাখুন।

তেলতেলে ত্বক
যাদের ত্বক তৈলাক্ত তারা ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ও চুলের জন্য ডিম

ঝলমলে চুল
চুলকে চকচকে করতে দুটো ডিম নিন। এক টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিন। সব ভালো করে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কন্ডিশনার
ডিমের সঙ্গে দই মেশালে তা চমৎকার কন্ডিশনারের কাজ করে।

আইব্যাগ
ডিমের সাদা অংশ ভালো করে হুইপ করে সেটা আইব্যাগে ব্রাশ করে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ভাঙা চুল
ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা রুক্ষ্ম চুলকে কোমল ও মসৃণ করবে।

/এফএ/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম