মজাদার স্ট্রবেরি জেলি

লাইফস্টাইল ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৬, ১৭:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৭:০০
image

স্ট্রবেরি জেলি

রসালো ফল স্ট্রবেরি দিয়ে তৈরি করে ফেলতে পারেন মজাদার জেলি। রুটি কিংবা পাউরুটির সঙ্গে খেতে সুস্বাদু এ জেলি পুষ্টিমানের দিক থেকেও অনন্য। জেনে নিন রেসিপি-  

উপকরণ
স্ট্রবেরি- ১২০০ গ্রাম (বোঁটা ছাড়ানো)
চিনির সিরা- ৪০০ গ্রাম
পুদিনা পাতা কুচি- ৩ টেবিল চামচ
লেবুর রস- ২ টেবিল চামচ
লেবুর খোসা কুচি- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী
বোঁটা ছাড়ানো স্ট্রবেরি পরিষ্কার করে কাটুন। চিনির সিরা ও লেবুর রসে ডুবিয়ে রাখুন স্ট্রবেরি কুচি। মাঝে মাঝে নেড়ে দেবেন। ২ ঘণ্টা পর চুলার পাত্রে স্ট্রবেরি ও চিনির সিরার মিশ্রন দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। ঘনঘন নেড়ে দিন। থকথকে হয়ে আসলে  চুলা থেকে নামিয়ে লেবুর খোসা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে মুখবন্ধ কাচের বয়ামে সংরক্ষণ করুন স্ট্রবেরি জেলি।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম