ডাল আলুর পাকোড়া

আনার সোহেল
১৬ জানুয়ারি ২০১৬, ১৬:৩৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:১২
image

ডাল আলুর পাকোড়া

বন্ধুদের জমজমাট আড্ডায় মুড়ি ও চায়ের সঙ্গে মচমচে পাকোড়ার জুড়ি নেই। শীতের বিকালের নাস্তা হিসেবেও চায়ের সঙ্গে রাখতে পারেন গরম গরম পাকোড়া। জেনে নিন কীভাবে তৈরি করবেন ডাল আলুর পাকোড়া- 

উপকরণ 

মসুর ডাল- ১/২ কাপ
খেসারির ডাল- ১ কাপ
বড় আলু- ১ টি (মিডিয়াম হলে ২ টি )
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- পরিমাণ মতো
আদা বাটা- ১ চা চামচ (চেপে পানি ফেলে দিতে হবে)
রসুন মিহি কুচি- ২ কোয়া
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ- ১ টি (কুচি)
কাঁচামরিচ কুচি-  পরিমাণ মতো 
পুদিনাপাতা বা ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী 

ডাল ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে বেটে নিন। কাটা উপকরণগুলো পাত্রে নিয়ে তাতে বাটা ডাল ও আলু ঝুরি করে দিন। এতে চালের গুঁড়া ও লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন দিয়ে ভালো করে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করুন। ডাল আলুর মিশ্রণ চেপে বড়ার আকৃতি করে মিডিয়াম আঁচে বাদামি করে ভেজে তুলুন। গরম গরম মুড়ি বা চায়ের সঙ্গে পরিবেশন করুন মচমচে ডাল আলুর পাকোড়া।   

/এফএএন/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান