ঝটপট চিকেন ফ্রাইড রাইস

লাইফস্টাইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৭:১৫
image

চিকেন ফ্রাইড রাইস

শিশু খেতে চাচ্ছে না? চট করে তৈরি করে ফেলুন মজাদার চিকেন ফ্রাইড রাইস। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ  

তেল- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১/২ চা চামচ
হাড় ছাড়া মুরগির মাংস কুচি- ২ কাপ
গাজর কুচি- ১/২ কাপ
বাঁধাকপি কুচি- ১/২ কাপ
মরিচ কুচি- ১/২ চা চামচ  
পোলাওয়ের চালের ভাত- ৪ কাপ
সবুজ ক্যাপসিকাম- ১/৪ কাপ
ডিম- ২টি
সয়াসস- ২ টেবিল চামচ
অয়েস্টার সস- ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়া- সামান্য
লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী
পাত্রে তেল গরম করে পেঁয়াজ, মরিচ ও রসুন কুচি দিয়ে ভাজুন। মুরগির মাংস কুচি ও লবণ দিন। জোরে জ্বাল দিয়ে কিছুক্ষণ নাড়ুন। গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপি কুচি দিয়ে একই আঁচে নাড়তে থাকুন। মিশ্রণে ভাত দিয়ে ভালো করে মেশান। সামান্য গোলমরিচ ও লবণ দিয়ে ডিম ফেটিয়ে দিয়ে দিন চুলার পাত্রে। ধীরে ধীরে নেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিন। সয়াসস ও অয়েস্টার সস দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন ফ্রাইড রাইস।

/এনএ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম