লাইফস্টাইল ব্র্যান্ডের আয়োজনে চিত্রপ্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১৪:৪৩আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৪:৪৭

লাইফস্টাইল ব্র্যান্ড ‘কিউরিয়াস’ এর আয়োজনে গ্যালারি কিউ এ ‘অন্তর্বৃত্ত’ শীর্ষক চিত্রপ্রদর্শনী চলছে। আয়োজনে শিল্পী কারু তিতাস, বিপ্লব বিপ্রদাস ও সোহেল প্রাণনের ৬০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
সমকালীন শিল্পচর্চায় শিল্পী কারু তিতাস ইতোমধ্যে নিজের অবস্থানকে দৃঢ় করতে পেরেছেন। সহজবোধ্যতা তার কাজের বিশেষ বৈশিষ্ট্য। গতিময়তা ও আবছা ফিগারের সমন্বয়কে তিনি স্পেস বিভাজনের প্রক্রিয়া হিসেবে ব্যবহার করেন নাগরিক বোধের অভিজ্ঞতায়। তার কাজ একই সঙ্গে সরলতা ও বস্তুর নিহিত অন্তরাত্মাকে প্রচ্ছন্নভাবে তুলে আনেন তিনি। দৈনন্দিন যাপিত সময়কে সাবলীলভাবে দ্বিমাত্রিক ক্যানভাসে বিন্যাসিত করেন।

লাইফস্টাইল ব্র্যান্ডের আয়োজনে চিত্রপ্রদর্শনী
শিল্পী বিপ্লব বিপ্রদাস মূলত অ্যান্টি-সিরিয়াস ও অ্যান্টি-রোমান্টিকতার সাথে মেট্রোপলিস অভিব্যক্তিতে তুলে আনেন তার ক্যানভাস। স্পেস ও ফর্মকে পেলবতার চাইতে কম্পোজিশনের নিরীক্ষায় তিনি বিশ্বাসী। আমাদের জীবনের বোধগুলোকে বন্ধুর পরিক্রমায় দেখেছেন নির্মাণ ও বিনির্মাণের খেলায় সম্ভাবনার অংশটুকু। ক্যানভাসে অ্যাক্রলিকই তার প্রধান মাধ্যম। বিমূর্ত অভিব্যক্তিবাদী এই শিল্পীর কাছে সময় একটি বিশেষ চরিত্রে উপস্থাপিত হয়েছে বারবার।

লাইফস্টাইল ব্র্যান্ডের আয়োজনে চিত্রপ্রদর্শনী
শিল্পী সোহেল প্রাণন মানুষের অনুভূতি, দুঃখ আকাঙ্ক্ষা ও আরোগ্যকে মমতার সাথে ফুটিয়ে তোলেন। সাধারণ মানুষের যাপনের মধ্যে লুকানো সহজিয়া চৈতন্যকে সমকালীন দ্বিমাত্রিক ক্যানভাসে এঁকে চলেছেন বছরের-পর-বছর। ইতোমধ্যে তার কাজে নিজস্ব পরিভাষা তৈরি হয়েছে। 
চিত্র প্রদর্শনীটি আগামীকাল ৬ নভেম্বর পর্যন্ত চলবে। বনানীতে অবস্থিত লাইফস্টাইল ব্র্যান্ড ‘কিউরিয়াস’ এর পঞ্চম তলায় গ্যালারি কিউ সবার জন্য উন্মুক্ত।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম