শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখবে যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক
০৫ নভেম্বর ২০২১, ১৫:২৭আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫:২৭
imagedocument

আজকাল বেশিরভাগ শিশুই চোখের সমস্যায় ভোগে। সঠিক ডায়েটের অভাব ও স্মার্টফোন আসক্তি এর অন্যতম কারণ। শিশুর চোখ ভালো রাখতে স্ক্রিন টাইম খুব বেশি দেওয়া যাবে না। ট্যাব, কম্পিউটার অথবা মোবাইল নিয়ে যেন ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে না দেয় সন্তান। পাশাপাশি নজর দিতে হবে তার খাদ্য তালিকাতেও। জেনে নিন কোন কোন খাবার শিশুর দৃষ্টিশক্তি ভালো রাখবে।

  • পালং শাকের মতো সবুজ ধরনের শাক রাখুন খাদ্য তালিকায়। এগুলো থেকে ভিটামিন সি এবং ই পাওয়া যায়।
  • গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন পাওয়া যায়। এই উপাদান শরীরকে ভিটামিন এ উৎপাদনে সাহায্য করে।
  • শিশুর চোখ ভালো রাখতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ রাখুন পাতে।
  • দৃষ্টিশক্তি শক্তিশালী করতে নিয়মিত ডিম খাওয়ার বিকল্প নেই। ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ এবং জিঙ্কসহ এমন কিছু উপাদান যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো।
  • ভিটামিন ই সমৃদ্ধ বাদাম ভালো রাখে দৃষ্টিশক্তি।
  • কমলা, লেবুর মতো সাইট্রাস ফুড রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে ভালো থাকে চোখ।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম