গর্ভাবস্থায় ব্যাক পেইন?

লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০১৬, ১৪:২০আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৪:৩৮

গর্ভাবস্থায় ব্যাক পেইন থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়াম করুন

গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণে ব্যাক পেইনের সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থার একদম শুরু থেকে শেষ পর্যন্তও কখনও কখনও থাকে ব্যাক পেইন। কিছু নিয়ম মেনে চললে অস্বস্তিকর ব্যাক পেইন থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেগুলো-

বসুন সঠিক ভঙ্গিতে
বেশিক্ষণ একইভাবে এক জায়গায় বসে থাকবেন না। পা ঝুলিয়ে বসার সময় পায়ের পাতার নিচে সামান্য উঁচু কিছু দিয়ে নিন।         

ভারি জিনিস ওঠাবেন না
গর্ভাবস্থায় ভারি কিছু নাড়াচাড়া করা কিংবা ওঠানো অনুচিত। এতে মাংসপেশি ব্যথা অথবা পিঠে ব্যথা হতে পারে।

ম্যাসাজ নিন
একটি আরামদায়ক ম্যাসাজ অনেকটাই স্বস্তি দিতে পারে ব্যাক পেইন থেকে। গর্ভাবস্থার প্রথম তিন মাস পর নিন ম্যাসাজ।  
ব্যায়াম
নিয়মিত ব্যায়াম করলে গর্ভাবস্থার ব্যাক পেইন থেকে মুক্তি পেতে পারেন। ইয়োগা অথবা সাঁতার হতে পারে চমৎকার ব্যায়াম। তবে সব ধরনের ব্যায়াম করতে যাবেন না। ডাক্তারের সঙ্গে বিস্তারিত কথা বলে নিন ব্যায়ামের ব্যাপারে।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম