চুল পড়া কমানোর ইয়োগা

ফয়সল আবদুল্লাহ
০৮ নভেম্বর ২০২১, ১৬:৫৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:১৮
imagedocument

দূষণ, অস্বাস্থ্যকর ডায়েট, দিশেহারা লাইফস্টাইল—এগুলোই যেন ইদানিংকার অতিব্যস্ত জীবনের সঙ্গী। শরীর তো বটেই, এ জীবনাচারের মাশুল গুনছে আমাদের চুলও। নামিদামি হেয়ারকেয়ার প্রোডাক্টসগুলোও অনেক সময় চুল পড়া ঠেকানোর গ্যারান্টি দিতে পারে না। তাই সবার আগে ঠিক রাখা চাই ফিটনেসের সূচকগুলো। এমন কিছু চেনা ইয়োগা আছে, যেগুলো নিয়মিত চর্চা করলে শরীর ফিট থাকার পাশাপাশি কমে আসবে চুল পড়াও।

উষ্ট্রাসন

উষ্ট্রাসন
এ আসনের জন্য শরীরটাকে উটের মতো বাঁকা করতে হয়। এ কারণেই এমন নাম। প্রথমে হাঁটু গেড়ে বসুন। পা দুটো পেছনে ছড়িয়ে দিন। দু' হাত দিয়ে গোড়ালি ধরে মাথা পেছনের দিকে ঝুলিয়ে দিন। ধীরে ধীরে পেটটাকে সামনের দিকে এগিয়ে নিন। ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভেতরে ও অন্য আঙুলগুলো বাইরের দিকে থাকবে।

অধোমুখ শবাসন

অধোমুখ শবাসন
ইংরেজি ভি অক্ষরটিকে উল্টে দিলে যেমন দেখাবে, এই আসনে সেভাবেই শরীরটাকে বাঁকিয়ে নিতে হবে। সামনে হাতের কবজি ও পেছনে দুই পায়ের পায়ের ওপর ভর করে কোমরটাকে যতটা সম্ভব উঁচু করে ধরুন। শ্বাস নিতে ভুলবেন না। টান টান করুন সমস্ত পেশী। এরপর মাটিতে হাত চেপে ঘাড়টাকে সোজা রেখে তাকানোর চেষ্টা করুন নিজের নাভির দিকে। কিছুক্ষণ এভাবে থেকে শ্বাস-প্রশ্বাস নিয়ে আবার স্বাভাবিক পজিশনে ফিরে আসুন।

উত্তনাসন

উত্তনাসন
সোজা হয়ে দাঁড়ান। হাঁটু সোজা রেখেই উপুড় হয়ে পা পর্যন্ত ঝুঁকে হাতের আঙুল দিয়ে পায়ের আঙুল স্পর্শ করুন। এ অবস্থায় হাঁটু মোটেও ভাঁজ করা যাবে না। এ সময় শরীর সোজা রাখতে হবে। বড় করে শ্বাস নিন ও শরীর টান টান করুন। মাথাটাকে ধীরে ধীরে হাঁটু বরাবর ঝুঁকিয়ে নিন। ধীরে ধীরে দুপাশে দুহাত দিয়ে মাটি স্পর্শ করুন। এভাবে যতক্ষণ সম্ভব থেকে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন। হাত দু’টি তুলে কোমরে ছুঁইয়ে ধীরেসুস্থে আবার সোজা হয়ে দাঁড়ান।

বজ্রাসন

বজ্রাসন
ইয়োগা ম্যাটে দুই পা পেছনে রেখে পায়ের পাতার ওপর বসুন। দুই হাঁটু লেগে থাকবে, কিন্তু পা দুটো সামান্য ফাঁক করা থাকবে। মেরুদণ্ড সোজা থাকবে। দুই হাত দিয়ে দুই হাঁটু ধরে রাখুন। এভাবে টানা ২ মিনিট বসে থাকুন।

শশাঙ্গাসন

শশাঙ্গাসন
ইয়োগা ম্যাটে বসুন বজ্রাসনের মতো করে। পা দুটো পেছনে রেখে হাঁটুতে ভর দিয়ে শরীরটাকে ওপরের দিকে তুলুন। এরপর মাথা ঝোঁকাতে থাকুন। শরীরটাকে বাঁকিয়ে মাথাটাকে মেঝেতে ছোঁয়ান। হাঁটুর কাছে নেওয়ার চেষ্টা করুন। দুই হাত পেছনে দিয়ে পায়ের গোড়ালি ধরে রাখুন। কয়েক সেকেন্ড করে এই পোজ ধরে রাখার চেষ্টা করুন।

বালাসন

বালাসন
দুই পা পেছনে রেখে বসুন। পায়ের পাতাগুলো মেলে দিন। এরপর শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা ঝুঁকিয়ে বুক ও পেটের অংশটা সামনে ঝোঁকাতে থাকুন। পেটটাকে থাইয়ের সঙ্গে ছোঁয়াতে হবে। এরপর দুই হাত টান টান করে সামনে নিয়ে যান।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান