কেএফসি পপকর্ন চিকেন পিৎজা নিয়ে এলো পিৎজা হাট

জুবলী রহমত
২৬ নভেম্বর ২০২১, ১৪:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:২৮
imagedocument

ফাস্ট ফুড ব্র্যান্ড পিৎজা হাট বাংলাদেশের পিৎজাপ্রেমীদের জন্য নিয়ে এলো সাতটি ভিন্নস্বাদের কেএফসি পপকর্ন চিকেন পিৎজা। স্পাইসি থেকে ডিলাক্স পর্যন্ত নতুন স্বাদের এ পিৎজায় থাকছে কেএফসি গ্রেভি সস।

কেএফসি পপকর্ন চিকেন পিৎজা নিয়ে এলো পিৎজা হাট

রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেএফসি পপকর্ন চিকেন পিৎজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিৎজা হাটের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা। এ সময় উপস্থিত ছিলেন পিৎজা হাটের হেড অব মার্কেটিং তানজিনা আক্তার ও অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুর।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় কেএফসি পপকর্ন চিকেন পিৎজা পার্সোনাল, মিডিয়াম ও ফ্যামিলি এই ৩টি ভিন্ন সাইজে তৈরি।  যার দাম শুরু  মাত্র ২৮৯টাকা থেকে। অমিত থাপা বলেন, 'বাংলাদেশের ফুডলাভারদের চাহিদার প্রেক্ষিতে চলতি বছরের শেষদিকে পিৎজা হাটের আরও তিনটি আউটলেট চালু করা হবে। পিৎজা হাট স্টোরের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পাইপলাইনে আরও অনেক নতুন এবং মুখরোচক প্রোডাক্ট নিয়ে আসার পরিকল্পনা করছে।'

এছাড়া চলতি বছরেই পিৎজা হাট ‘ব্যাটল অফ দ্য বিফ ক্যাম্পেইন’ দিয়ে কালা ভুনা এবং মেজবানি বিফ ফ্লেভারের পিৎজা নিয়ে আসে। শুধু তাই নয়, এ অঞ্চলের মধ্যে বাংলাদেশের বাজারে প্রথম আন্তর্জাতিক মানের ১ মিটার দৈর্ঘ্যের সুপার লিমো পিৎজা নিয়ে আসে।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম