বারান্দায় বাগান করবেন? জেনে নিন টিপস

লাইফস্টাইল ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩:৫৮
imagedocument

ইট-কাঠের নগরে এক চিলতে সবুজ বারান্দা হতে পারে প্রশান্তির জায়গা। একটি বই ও এক মগ চা হাতে যেখানে কাটিয়ে দেওয়া যাবে নিশ্চিন্ত কিছু সময়। বারান্দায় বাগান করতে চাইলে কিছু টিপস জেনে নিন।

বারান্দায় বাগান করবেন? জেনে নিন টিপস

লম্বালম্বি গাছ লাগান
বেশিরভাগ অ্যাপার্টমেন্টের বারান্দাগুলোই ছোট হয়। এ ধরনের বারান্দায় গাছ লাগাতে চাইলে লম্বালম্বিভাবে টব রাখার বন্দোবস্ত করতে পারেন। বাজারে ভার্টিকাল স্ট্যান্ড পাওয়া যায় টব রাখার জন্য। প্লান্টার স্ট্যান্ডগুলো গ্রিলের উপর লম্বালম্বি রেখে গাছ লাগালে ছোট বারান্দাতেও অনেক গাছ রাখতে পারবেন। এছাড়া টব ঝুলিয়ে দিতে পারেন উপর থেকে। 

তাক বা র‍্যাকে রাখুন টব
মেটাল বা কাঠের তাকের ব্যবস্থা করতে পারেন টব রাখার জন্য। গ্রিলে কয়েকটি কাঠ দড়ি দিয়ে ঝুলিয়ে টব রাখা যায়। আবার মেটাল, বোর্ড বা কাঠের র‍্যাক রাখতে পারেন বারান্দার একপাশে। সেই র‍্যাকের প্রতি তাকে সাজিয়ে রাখুন গাছ।

বসার জায়গা সাজান
বারান্দার এক কোণে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা করতে পারেন। এত জায়গা না থাকলে ছোট গদি আর কুশন পেতে দিন মেঝেতে। একটা নিচু ও ফোল্ডিং টেবিলের ব্যবস্থা করুন চায়ের সরঞ্জাম রাখার জন্য। বেশ কাটবে বিকেলটা।

কৃত্রিম ঘাসে সাজান বারান্দা
বারান্দার মেঝে সাজাতে পারেন কৃত্রিম ঘাসে। এতে বেশ একটা আরামদায়ক লুক চলে আসবে বাগানে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম