ক্যাট-ভিকির বিয়ের সাজ

লাইফস্টাইল ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭:০২
imagedocument

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়েকে বলিউডের অন্যতম ‘ফিস-ফাস’ বিয়ে বলা হচ্ছে। কঠিন গোপনীয়তার মধ্যে তারা সেরেছেন শুভ কাজ। অবশ্য বিয়ের পরদিন অফিসিয়ালভাবে নিজেরাই প্রকাশ করেছেন বিয়ে ও হলুদের ছবি।

ক্যাট-ভিকির বিয়ের সাজ

বিয়ের ভেন্যু ছিল রাজস্থানের সাওয়াই মাধবপুর। তারকা ডিজাইনার সব্যসাচীর নকশা করা ট্র্যাডিশনাল লাল লেহেঙ্গা পরেছিলেন কনে ক্যাটরিনা। হাতে বোনা মটকা সিল্কের লেহেঙ্গার পাড় জুড়ে ছিল মোটা কারুকাজ। মখমলের উপর রূপালি জরির পাড় বসানো ওড়না পরেছিলেন তিনি। সঙ্গে ছিল সব্যসাচী হেরিটেজ জুয়েলারির গয়না। সোনা, রূপা ও হীরে দ্যুতি ছড়িয়েছে গয়না। হাতে পরেছিলেন ঐতিহ্যবাহী একরঙা লাল চুড়া।

বর ভিকির পোশাকও ডিজাইন করে দিয়েছেন সব্যসাচী। সিল্কের শেরওয়ানির শোভা বাড়িয়েছে এমব্রয়ডারির কাজ ও গোল্ড প্লেটেড রয়েল বেঙ্গল টাইগার বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কুর্তি ও চুড়িদার। বেনারসি সিল্ক টিস্যুর পাগড়ি ও ঝকঝকে পাথর এবং হীরের গয়নায় ভিকি কৌশল ছিলেন স্বতঃস্ফূর্ত।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম