আলু ভর্তা করে ফেলুন একটু অন্যভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২১:৪৫
imagedocument

স্বাদে পরিবর্তন নিয়ে আসতে আলু ভর্তা একটু অন্যভাবে করে ফেলতে পারেন। এটি গরম ভাতের পাশাপাশি খেতে পারবেন রুটি কিংবা পরোটা দিয়েও। জেনে নিন রেসিপি।

আলু ভর্তা করে ফেলুন একটু অন্যভাবে

আধা কেজি আলু সেদ্ধ করে নিন। খোসা ছাড়িয়ে একটি আলু হাত দিয়ে চটকে নিন আধাভাঙা করে। বাকিগুলো মোটা করে গ্রেট করে নিন। প্যানে তেল গরম করে তিনটি শুকনা মরিচ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই তেলে দুটি টমেটো স্লাইস করে দিয়ে দিন। ৫ কোয়া রসুন ও টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। প্যানে তেল গরম করে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে গেলে কয়েকটি কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিন। নেড়েচেড়ে ভেজে রাখা রসুন ও গ্রেট করা আলু দিয়ে দিন। ভালো করে নাড়ুন। আধা চা চামচ চাট মসলা ও কোয়ার্টার চা চামচ গরম মসলা দিন। নেড়ে নিন সব কিছু। ভাজা টমেটো দিয়ে মিশিয়ে নিন। সবশেষে ভেজে রাখা শুকনা মরিচ ভেঙে গুঁড়া করে দিন ও ধনিয়া পাতা কুচি ছিটিয়ে নিন। ২ চা চামচ ঘি দিয়ে আরও একবার নেড়ে নামিয়ে ফেলুন। ছবি ও রেসিপি: জনতার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম