রেসিপি: কুড়মুড়ে ফুলকপির পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪
imagedocument

শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য ফুলকপি দিয়ে মজাদার পাকোড়া বানিয়ে ফেলতে পারেন। ক্রিসপি চিকেনের মতোই কুড়মুড়ে স্বাদের হবে এই পাকোড়া। জেনে নিন রেসিপি।

মচমচে ফুলকপির পাকোড়া

উপকরণ
ফুলকপি- আধা কাপ
কর্ন ফ্লাওয়ার- ১/৩ কাপ
ময়দা- ১/৪ কাপ
লবণ- স্বাদ মতো
চালের গুঁড়া- ১/৪ কাপ
আদা বাটা- আধা চা চামচ
রসুন বাটা- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
ম্যাগি ম্যাজিক মসলা- ১ প্যাকেট
টমেটো সস- ২ টেবিল চামচ
ধনিয়া পাতা- ২ টেবিল চামচ (কুচি)
ব্রেড ক্রাম্ব- প্রয়োজন মতো
তেল- ভাজার জন্য  

প্রস্তুত প্রণালি
ফুলকপি বড় টুকরা করে কেটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডুবিয়ে দিন। ১ টেবিল চামচ ভিনেগার ও ১ চা চামচ লবণ দিয়ে দিন পানিতে। ভালো করে পানিতে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এতে ফুলকপির ভেতরে পোকা থাকলে বেরিয়ে যাবে।  

চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিন। বলক উঠে গেলে ১ টেবিল চামচ লবণ দিয়ে দিন। বলক ওঠা পানিতে ফুলকপির টুকরোগুলো দিয়ে ৩ মিনিটের জন্য ঢেকে দিন হাঁড়ি। এর বেশি রাখলে বেশি সেদ্ধ হয়ে যাবে ফুলকপি। ফুলকপির কাঁচা ভাব চলে গেলে পানি থেকে উঠিয়ে আধা ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিন।

ব্রেড ক্রাম্ব বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। ফুলকপির টুকরোগুলো ব্যাটার দিয়ে ভালো করে কোট করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে তেলে ভেজে তুলুন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।   

রেসিপি ও ছবি: ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
যানজটে আটকে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
১০০ বিলিয়ন ডলারের রফতানি সক্ষমতা অর্জনে দুই সংগঠনের সমঝোতা স্মারক সই 
হঠাৎ অশান্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কীসের আলামত? 
হঠাৎ অশান্ত শিক্ষাপ্রতিষ্ঠান, কীসের আলামত? 
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে