ফ্রেশ নুডুলস সালাদ

নুসরাত সূবর্ণা
২৩ জানুয়ারি ২০১৬, ১৬:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৬:৩৬

নুডুলস সালাদ অনেক ধরনের সালাদ আমরা নিয়মিত বানিয়ে খাই। সালাদ সবারই ভীষণ পছন্দের। একটু চাইলেই সালাদে ভিন্নতা আনা যায়। ভরপেট খেয়ে ফেলা যায় সালাদ। তখন ভাত বা ভারি খাবারের জন্য আপনার মন আকুপাকু করবে না এটুকু নিশ্চিত। আপনার জন্য আজকে নুডুলস সালাদ। খেয়েই দেখুন

নুডুলস-সালাদ বা সালাদের মিশেলে নুডুলস ... যে নামেই ডাকুন না কেন, এই ঠান্ডা-গরম, টক-ঝাল-মিষ্টি, টাটকা সব্জীর স্বাদে-ফ্লেভারে ভরপুর নাস্তা আপনার মন কেড়ে নিতে একটুও দেরি করবে না।

লাঞ্চ বা ডিনার হিসেবেও চলবে এই সালাদ। পেট ভরবে, মন ভরবে, চোখ জুড়াবে।

উপকরণ:

একটি ছোট জুকিনি অথবা শসা

একটি ছোট গাজর

একটি ছোট লাল পেঁয়াজ। পাতলা স্লাইস করে কাটা

২ টেবিল চামচ ফ্রেশ লেবুর রস

১/২ টেবিল চামচ কুচনো আদা

৩ টেবিল চামচ অলিভ অয়েল

লবন ও গোল মরিচ স্বাদ মতো

এক গুচ্ছ ধনিয়া পাতা অথবা পারস্লি পাতা

১/২ পাউন্ড নুডুলস (মাঝারি প্যাকেট)

সালাদে চাই টাটকা কাঁচামরিচ

পদ্ধতি:

সাধারণ নিয়মে নুডুলস সেদ্ধ করুন। সেদ্ধ হবার সময়ে সবজি তৈরি শুরু করুন।

ম্যান্ডোলিন বা স্পাইরালিজার মেশিন দিয়ে প্রথম গাজর ও শশা ঠিক নুডুলসের মতো করে কুচিয়ে নিন। অথবা পিলার/ছুরি/বটি দিয়ে সবজি সুবিধামত শেইপ আকারে কেটে নিন।

বড় বাটি/প্লেটে সেদ্ধ নুডুলস, কাটা সবজি এবং মশলা দিয়ে ভাল করে মিশিয়ে, মাখিয়ে নিন।

চাইলে ফ্রেশ কাঁচা মরিচ কুচিয়ে দিতে পারেন যদি ‘ঝাল ঝাল’ স্বাদ চান। নুডুলস-সালাদের আসল মজাটাই কাঁচা মরিচে।

মন চাইলে অন্যান্য সবজি নুডুলসে মেশাতে পারেন; যেমনঃ ছোট টুকরা করে কাটা ব্রকলি, ক্যাপসিকাম, মটরশুঁটি, হাল্কা সেদ্ধ করে নেয়া শিম ইত্যাদি। 

এবার ভরপেট নুডুলস সালাদ খেয়ে শান্তির ঘুম দিন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক