বার্জার ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে যাবেন জয়া আহসান

লাইফস্টাইল ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১, ১৭:২০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৭:২০
imagedocument

সব স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকে আমাদের বাড়ির দেয়ালগুলো৷ দেয়ালের সেই বিশেষ মুহূর্তের স্মৃতিকে তুলে ধরতে ‘স্মৃতির আঙিনা’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে বার্জার লাক্সারি সিল্ক ইমালশন। এই ক্যাম্পেইনের আওতায় মানুষ গল্পের সাথে তাদের প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করে পুরস্কারের সাথে জিতে নিতে পারবেন অভিনয়শিল্পী জয়া আহসানের সাথে দেখা করার সুযোগ।  

বার্জার ক্যাম্পেইন বিজয়ীর বাড়িতে যাবেন জয়া আহসান

ক্যাম্পেইনের আওতায়, গ্র্যান্ড প্রাইজ হিসেবে সেরা তিন ভাগ্যবান অংশগ্রহণকারীর বাড়িতে যাবেন জয়া আহসান। এছাড়াও সেরা বিশ জন অংশগ্রহণকারী তাদের ১ জন অতিথিকে সঙ্গে নিয়ে জয়া আহসানের সাথে লাঞ্চ বা ডিনারের সুযোগ পাবেন এবং বার্জার এক্সপ্রেস পেইন্টিং সেবায় ৫০ শতাংশ ছাড় পাবেন। এর সাথে সকল অংশগ্রহণকারী বার্জার এক্সপ্রেস পেইন্টিং সেবায় উপভোগ করতে পারবেন ১০ শতাংশ ছাড়৷   

‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইনের লক্ষ্য অংশগ্রহণকারীদের সৃজনশীলতা তুলে ধরতে উৎসাহিত করার পাশাপাশি দেয়ালের অনন্য সৃষ্টিশীলতায় জোর দেওয়া। ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের ভিজিট করতে হবে smritirangina.bergerlse.com। জমা দেওয়ার শেষ সময় চলতি মাসের ৩১ তারিখ।

এ ব্যাপারে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘দেয়ালে টাঙানো ফ্রেমবন্দি ছবি পুরো পরিবারকে উপস্থাপনের পাশাপাশি পুরনো দিনের সুখময় স্মৃতিগুলোও তুলে ধরে। স্মৃতির আঙিনা ক্যাম্পেইন আমাদের মনের গহীনে থাকা প্রিয় মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয় এবং সেগুলোকে আরও অর্থবহ করে তোলে। মানুষ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে চমকপ্রদ পুরস্কার জেতার সুযোগ উপভোগ করবেন এমনটাই আমাদের প্রত্যাশা।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের