পিঠার রাজ্যে!

নওরিন আক্তার
২৫ জানুয়ারি ২০১৬, ১২:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৩:২৪
image

জাতীয় পিঠা উৎসব ১৪২২

নকশি পিঠা, লবঙ্গ লতিকা, ঝিনুক পিঠা, বকুল পিঠা, মাছ ছানা- বাহারি নামের পিঠা চারপাশে। ঐতিহ্যবাহী ভাপা, মালপোয়া, চিতই, রস পিঠা, পুলি পিঠা এগুলো তো রয়েছেই। কোনটা রেখে কোনটা খাবেন সেটা নিয়েই পড়ে যেতে হবে দ্বিধায়! বৈচিত্র্যময় পিঠার এ আয়োজন চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। ‘জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ’ এর আয়োজন ‘জাতীয় পিঠা উৎসব-১৪২২’ শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঐতিহ্যবাহী নানান ধরনের পিঠা নিয়ে অংশ নিয়েছে ৩৩ টি স্টল। ১৬৮ ধরনের পিঠা পাওয়া যাবে এ স্টলগুলোতে।

ছানা দিয়ে তৈরি মাছ ছানা

মজাদার ঝাল চিতই পিঠা

রস পিঠা

অনেক স্টলে গরম গরম ভাজা হচ্ছে পিঠা। অর্ডার করার পর তেল থেকে উঠিয়েই পাতে তুলে দেওয়া হবে পিঠা। আবার পিঠার পাশাপাশি অনেক স্টল আয়োজন করেছে হাঁসের মাংস ভুনা দিয়ে চালের আটার রুটি। মুরগির মাংস ও গরুর মাংস ভুনা দিয়েও খেতে পারবেন সদ্য ভেজে দেওয়া নরম আটার রুটি কিংবা চিতই পিঠা।

গরম গরম ভাজা হচ্ছে পিঠা

বৈচিত্র্যময় পিঠার সমাহার

প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে পিঠা উৎসব। পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি উৎসব প্রাঙ্গণে কফি হাউসের উন্মুক্ত মঞ্চে পরিবেশিত নাচ, গান, আবৃত্তি, পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন মেলায় আগতরা। আট দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।  

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম