মাছ ভাজার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৫

লবণ-হলুদের পাশাপাশি আরও কিছু মসলা দিয়ে আস্ত মাছ ভেজে নিতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। জেনে নিন মসলা মাখা মাছ ভাজার সহজ রেসিপি।

মাছ ভাজার সহজ রেসিপি

বড় মাছ ধুয়ে সিরকাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে মাছের আঁশটে গন্ধ দূর হবে। এরপর ভালো করে মুছে ছুরি দিয়ে দুই পাশে কেচে নিন যেন ভেতরে মসলা প্রবেশ করতে পারে। পেটের অংশ নিচ বরাবর কেটে নেবেন। ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ চা চামচ সয়া সস, ১ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন মাছ। পেটের ভেতর ও দুই পাশে কেচে নেওয়া অংশে হাত দিয়ে মসলা ঢুকিয়ে দেবেন। মসলা মাখা মাছ আধা ঘণ্টার জন্য ঢেকে রাখুন।

প্যানে তেল গরম করে নিন। ময়দায় মাছের দুইদিক গড়িয়ে আস্তে করে তেলে ছেড়ে দিন মাছ। প্রতি পাশ আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভাজুন। দুটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ও উল্টিয়ে ভেজে নিন আস্ত মাছ। চুলার জ্বাল বেশি দেবেন না। পরিবেশন করুন গরম গরম।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম