দই বানানোর দরকারি টিপস

লাইফস্টাইল ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২, ১৮:০৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৮:১৮

ঝটপট ঘরে তৈরি করে নিতে পারেন উপকারী দই। ছোটখাটো কিছু টিপস জানা থাকলে দই বসবে চমৎকারভাবে।

দই বানানোর দরকারি টিপস

  • আনপাস্তুরাইজড মিল্ক বা কাঁচা দুধ জ্বাল দিয়ে তারপর দই বসান। বাজারে থাকা রেডি টু ইট যেগুলো, সেগুলো ব্যবহার করবেন না। ফুল ফ্যাট দুধ দই বসানোর জন্য ভালো।
  • দই বসানোর পর বাটি অন্য জায়গায় নেবেন না বা ঝাঁকাবেন না। দই জমার পর বাটি অন্যত্র সরান।
  • দই জমানোর জন্য ব্যবহৃত দইয়ের বীজ অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে।
  • খানিকটা দুধ উঠিয়ে বীজের সঙ্গে ভালো মতো মিশিয়ে তারপর সেটা মিশিয়ে নিন দই জমানোর দুধের সঙ্গে।
  • বীজ মেশানোর পর হালকা হাতে নেড়ে নিন। অতিরিক্ত বিট করবেন না।

এক নজরে দই বানানোর পদ্ধতি
২ লিটার দুধ ১০ মিনিট জ্বাল দিয়ে নিন, জ্বাল দেওয়ার সময় নাড়তে হবে ঘন ঘন। যে বাটিতে দই বসাবেন সেটা একটি কম্বল বা মোটা তোয়ালের ওপর রাখুন। চুলা থেকে দুধ নামিয়ে এই বাটিতে ঢেলে নিন। দুধ খানিকটা ঠান্ডা হতে দিন। আঙুল ডুবানো যাবে এমন তাপমাত্রায় এলে ২ টেবিল চামচ টকদই মিশিয়ে নিন। ঢাকনা দিয়ে ঢেকে তোয়ালে কিংবা কম্বল দিয়ে ভালো করে মুড়ে নিন বাটি। ৪ থেকে ৫ ঘণ্টা এভাবেই রাখুন। এরপর বাটি বের করে ফ্রিজে রেখে দিন ২৪ ঘণ্টার জন্য।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম