দেশীয় পোশাকের ব্র্যান্ড 'সাতকাহন' ফাল্গুন উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ কালেকশন। পোশাকে থাকছে বহু রঙের সমাহার। হলুদ, লালের পাশাপাশি এবার নীল, সাদা, সবুজও নজর কাড়ছে ক্রেতা সাধারণের। বিভিন্ন ফুলেল নকশার পাশাপাশি আকর্ষণ সৃষ্টি করেছে জ্যামিতিক নকশা।
আয়োজনে যেমন থাকছে হ্যান্ড পেইন্টে দেশীয় কৃষ্টির গল্প, তেমনি স্ক্রিনপ্রিন্টে ফুটে উঠেছে প্রেমের অমর নিদর্শন তাজমহল। আছে ট্রেডিশনাল ও ফিউশন ধাঁচের ডিজাইন।
কামিজ, কুর্তির পাশাপাশি কালেকশনে থাকছে মিলিয়ে পরার মতো শাড়ি-পাঞ্জাবির কাপল সেট।








