ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩:০২

প্রিয়জনকে সঙ্গে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছেন বাসায়? সেখানে থাকতে পারে ঘরে তৈরি রেড ভেলভেট কেক। জেনে নিন কীভাবে বানাবেন ভ্যালেন্টাইন স্পেশাল কেক।

ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক বানাবেন যেভাবে
আধা কাপ শর্টেনিং বা ডালডা এবং দেড় কাপ চিনি একসঙ্গে ফেটান যতক্ষণ না ফুলে উঠছে। তিনটি ডিম ফেটিয়ে দিয়ে দিন এর মধ্যে। ২ টেবিল চামচ কোকো পাউডার ও ২ চামচ রেড ফুড কালার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর সঙ্গে লবণ, ১ চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট ও ১ কাপ বাটারমিল্ক মিশিয়ে নিন। এবার এর ব্যাটারের সঙ্গে ধীরে ধীরে আড়াই কাপ ময়দা মেশান। শেষে দেড় চা চামচ বেকিং সোডা ও ১ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। এরপর আর ফেটাবেন না।

হার্ট সেইপের কেকের মোল্ডে বাটার বুলিয়ে ঢেলে নিন কেকের মিশ্রণ। ৩৫০ ডিগ্রি প্রি হিট অভেনে বেক করুন ২৫ থেকে ৩০ মিনিট।

আইসিং তৈরির পদ্ধতি

৫ টেবিল চামচ ময়দা ও দুধ একদম কম আঁচে ফুটিয়ে ঘন করে নিন। ক্রমাগত নাড়তে থাকুন। আঁচ থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন। অন্য বাটিতে ১ কাপ চিনি, মাখন, ভ্যানিলা এক্সট্রাক্ট ফেটিয়ে নিন। ঠান্ডা হওয়া দুধ ও ময়দার মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিন। কেকের উপর এই মিশ্রণ দিয়ে ডিজাইন করুন পছন্দ মতো।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম