গাজরের ফেস প্যাক ব্যবহার করলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩

গাজরে থাকা বেটা-ক্যারোটিন ত্বকের কোষ গঠনে ভূমিকা রাখে। তাদের ত্বকে ব্রণ বেশি হয়, তারাও নিয়মিত গাজরের প্যাক ব্যবহার করতে পারেন। এছাড়া এতে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের কালচে দাগ দূর করে ও ত্বক উজ্জ্বল করে। পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয় ত্বককে। গাজরে থাকা পটাসিয়াম প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়। নিয়মিত গাজরের ফেস প্যাক ব্যবহার করলে ত্বকে বলিরেখা পড়ে না সহজে। জেনে নিন কীভাবে বানাবেন গাজরের প্যাক।

গাজরের ফেস প্যাক ব্যবহার করলে কী হয়?

  • দুটো গাজর সেদ্ধ করে চটকে নিন। ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে ১ টেবিল চামচ শসার পেস্ট মিশিয়ে নিন। ১ টেবিল চামচ টক দই মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ করে গাজরের রস, টক দই ও ডিমের সাদা অংশ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে এই পেস্ট লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • বেসনের সঙ্গে গাজরের রস ও টক দই মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি