একুশকে ঘিরে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ করেছে নানা আয়োজন। একুশের পোশাক সাজানো হয়েছে কালো আর সাদা রঙে। সাদাকালোর সঙ্গে ব্যবহার করা হয়েছে লাল রঙ। পোশাক অলঙ্করণে ব্যবহার করা হয়েছে বাংলা বর্ণমালা।
শীতের শেষবেলায় পোশাকগুলো সুতি কাপড়ে তৈরি হয়েছে। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালাসহ জ্যামিতিক নকশার বিভিন্ন অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।








