ভুলভাবে রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া অনেক সময় খাবার অস্বাস্থ্যকরও হয়ে পড়ে কিছু ভুলের কারণে। জেনে নিন রান্নার সময় কোন কাজগুলো এড়িয়ে চলবেন।
- কিছু স্বাস্থ্যকর তেল আছে যেগুলো অতিরিক্ত গরম করলে নষ্ট হয়ে যায় পুষ্টিগুণ। যেমন অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন নারকেল তেল ও সানফ্লাওয়ার অয়েল। অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন সালাদ ড্রেসিংয়ে। এগুলো গরম করলে সামান্য আঁচে সবজি বা মাছ নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন।
- মধু কখনও রান্নায় ব্যবহার করবেন না। উচ্চতাপে মধু স্বাদ ও পুষ্টি হারিয়ে ফেলে।
- ননস্টিকের পাত্রে রান্না করলে অতিরিক্ত জ্বাল দেবেন না চুলায়। এ ধরনের পাত্রে স্টেইললেস স্টিল বা মেটালের চামচ ব্যবহার করাও অনুচিত।
- রান্না শুরু করার আগে প্যান ভালো মতো গরম করে নেবেন। ঠান্ডা প্যানে তেল ঢেলে গরম হওয়ার অপেক্ষা করবেন না।
- লেবু বা টমেটোর মতো অ্যাসিডিক খাবার রান্না করতে অ্যালুমিনিয়াম বা কাস্ট আয়রনের হাঁড়ি ব্যবহার করবেন না।
- অনেক সময় নিয়ে সবজি সেদ্ধ করবেন না। এতে পুষ্টিগুণ হারিয়ে ফেলে এগুলো।
- সবজির খোসা ছাড়িয়ে রান্না করাও অনুচিত। খোসাসহ রান্না করলে উপকারিতা বেশি পাওয়া যায়।
- চুলা থেকে নামিয়ে গরম খাবার সঙ্গে সঙ্গে ব্লেন্ড করবেন না। গরম খাবার যদি একান্ত ব্লেন্ড করতেই হয়, তাহলে উপরের ঢাকনা খুলে নেবেন ব্লেন্ড করার সময়।








