পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে?

লাইফস্টাইল ডেস্ক
০৯ মার্চ ২০২২, ১৩:১৯আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩:১৯

প্রতিদিনের বিভিন্ন রান্নায় পেঁয়াজ লাগে আমাদের। ফলে বেশিরভাগ বাড়িতেই অনেক পেঁয়াজ একসঙ্গে কিনে সংরক্ষণ করা হয়। অনেকেই মনে করেন পেঁয়াজ নষ্ট হয় না। তবে এটি ঠিক নয়। পেঁয়াজ নষ্ট হয় ঠিকই, কিন্তু অনেকগুলো পরত থাকার কারণে সহজে বোঝা যায় না সেটা।

পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে?

পেঁয়াজ সবসময় রুমের তাপমাত্রায় রাখবেন ছড়িয়ে রাখবেন। জায়গাটি যেন অন্ধকার, শুষ্ক ও ঠান্ডা হয়। তবে পর্যাপ্ত বাতাস চলাচল থাকতে হবে রুমে। খোসাসহ কাঁচা পেঁয়াজ এভাবে রাখলে দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে। ময়েশ্চার আছে এমন কোথাও রাখবেন না পেঁয়াজ। সবচেয়ে ভালো হয় স্টোর রুম ধরনের কোথাও সংরক্ষণ করলে।

খোসা ছাড়ানো পেঁয়াজ ১০ থেকে ১৪ দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে। স্লাইস বা কুচি করা পেঁয়াজ ৭ থেকে ১০ দিনের বেশি রাখবেন না ফ্রিজে।

কীভাবে বুঝবেন পেঁয়াজ নষ্ট হয়েছে?

  • পেঁয়াজের খোসায় কালো কালো দাগ দেখলে বুঝবেন সেটা ভেতর থেকে পচে যাচ্ছে।
  • পেঁয়াজ অঙ্কুরিত হচ্ছে কিনা লক্ষ করুন। যদি না হয়, তবে সেটি নষ্ট হওয়া শুরু করে দিয়েছে।
  • পেঁয়াজ হাতে নেওয়ার পর নরম মনে হলে সেটি ফেলে দিন।
  • এক ধরনের গন্ধ বের হয় পেঁয়াজ নষ্ট হয়ে গেলে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম