ঈদ পোশাক এনেছে লা রিভ

লাইফস্টাইল ডেস্ক
২৭ মার্চ ২০২২, ১৭:১১আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:১১

আমাদের জীবনে উৎসব ফিরে আসছে আবারও। নিউ-নর্মালকে পাশে সরিয়ে ফ্যাশনে পুনর্জীবিত হচ্ছে নতুন রঙ, ডিজাইন ও প্যাটার্ন। এই নব জাগরণে অণুপ্রাণিত হয়ে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ ‘ইউনিকলি ক্লাসিক ও স্টেটমেন্ট ক্যাজুয়াল’ স্টাইলের সমন্বয়ে নিয়ে এসেছে তাদের ঈদ কালেকশন।  কালেকশনটির নামকরণ করা হয়েছে ‘রিবার্থ।’

ঈদ পোশাক এনেছে লা রিভ

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, ‘কোভিডে মুষড়ে পড়া পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনার পেছনে যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করেছে, তাদের ৫টি প্রিন্ট স্টোরিতে ভাগ করেছি আমরা। এই ৫টি স্টোরি হলো বোটানিক এনার্জি, ইন্ডিজিনাস উইজডোম, নেচারস ইমপ্রিন্ট, অর্গানিক লিনিয়েশন ও টিরেইনস। এই প্রিন্ট স্টোরিগুলোকেই নানারকম মোটিফের সাহায্যে এই কালেকশনে ফুটিয়ে তুলেছে লা রিভ। যেমন বোটানিক এনার্জি স্টোরিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে ট্রপিকাল ও হাওয়াইয়ান ফ্লোরা ও ফনা, ফুল-পাতার হিপনোটিক রিপিট, স্প্রলিং ক্লাইম্বার্স, নেচার্স হারমোনি ইত্যাদি মোটিফ। অন্যদিক নেচার্স ইমপ্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে বাটিক ও ডাই ইফেক্টের বৈচিত্র্য।’

আয়োজনে ঈদের ক্লাসিক স্টাইল যেমন সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি পার্টি ক্যাজুয়াল থাকছে। ঈদের ক্যাজুয়াল আড্ডা, ঘরে ও বাইরে পরার পার্টি পোশাক, ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পোশাকও পাওয়া যাবে কালেকশনে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম