নতুন ঠিকানায় বনানীর পারসোনা

লাইফস্টাইল ডেস্ক
০১ এপ্রিল ২০২২, ১৫:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫:১৩

বনানীর এগারো নাম্বার রোডের খাজা প্যালেসে নতুন রূপে পারসোনা শুরু করেছে তাদের কার্যক্রম। আন্তর্জাতিক বিউটি স্যালনের মান উপযোগী করে সাজানো হয়েছে এই আউটলেটটিকে।

নতুন ঠিকানায় বনানীর পারসোনা

নতুন আউটলেটের উদ্বোধন করেন পারসোনার স্বত্বাধিকারী কানিজ আলমাস খান। আরও উপস্থিত ছিলেন পারসোনার সিনিয়র ডিরেক্টর (জ্যেষ্ঠ পরিচালক) রুনু মোশাররফসহ অন্যান্য সকল পরিচালক।

আয়োজনে উপস্থিত সকলের কাছে শুভ কামনা প্রত্যাশা করে কানিজ আলমাস খান বলেন, ‘আমাদের শক্তি আমাদের সেবা গ্রহণকারীরা। পারসোনা তার সেবাগ্রহীতাদের সুবিধার কথা চিন্তা করে সকল সিদ্ধান্ত নেয়। বনানীর আগের শাখাটিতে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। আমাদের সেবাগ্রহীতাদের আমরা যতটুকু সেবা দিতে চাই, তা দেওয়া সম্ভব হচ্ছিল না। নতুন শাখায় আধুনিক সুযোগ সুবিধা এবং প্রশস্ত পরিসর ভোক্তাদের সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে বলে আমরা আশা করছি।’

নতুন ঠিকানায় বনানীর পারসোনা

পারসোনার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শাওন তানভির বলেন, ‘করোনা সময়ের দীর্ঘ বিরতির  পর আমরা চেয়েছি আমাদের ভোক্তাদের চমৎকার কিছু উপহার দিতে। সেই উদ্দেশ্যেই শাখাটির নতুন অন্দরসজ্জা এবং স্থান পরিবর্তন। সেবাগ্রহণকারীদের সর্বোচ্চ স্বস্তি এবং আরাম নিশ্চিত করে বনানীর নতুন আউটলেটে পারসোনার সকল নিয়মিত সেবা পাওয়া যাবে।‘ 

রূপ সচেতনদের দীর্ঘ ২৫ বছর ধরে সেবা দিয়ে আসছে এই ব্র্যান্ডটি। দেশজুড়ে পারসোনার ১৪ টি আউটলেট রয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম