ছয় স্বাদে গুড়ের শরবত

লাইফস্টাইল ডেস্ক
০২ এপ্রিল ২০২২, ১৪:৫৪আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪:৫৪

এই গরমের সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই এমন কিছু যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে। প্রাণ জুড়ানো গুড়ের শরবত রাখতে পারেন ইফতার মেন্যুতে। ম্যাগনেসিয়াম, জিংক, আয়রন সমৃদ্ধ গুড় যেমন এনার্জি জোগাবে, তেমনি দূর করবে হজমের গণ্ডগোলও। জেনে নিন ছয়টি ভিন্ন স্বাদের গুড়ের শরবত বানাবেন কীভাবে।

ছয় স্বাদে গুড়ের শরবত

তেঁতুল গুড়ের শরবত
২ টেবিল চামচ তেঁতুল অল্প পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর কচলে ক্বাথ বের করে নিন। তেতুলের ক্বাথের সঙ্গে স্বাদ মতো আখের গুড়, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য বিট লবণ ও সাধারণ লবণের সঙ্গে দেড় কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পরিবেশনের আগে ছেঁকে বরফের টুকরো দিয়ে গ্লাসে ঢেলে নিন।

লেমন-মিন্ট গুড়ের শরবত
ব্লেন্ডারে ১০টা পুদিনা পাতা, স্বাদ মতো আখের গুড়, ১ টেবিল চামচ লেবুর রস, লবণ, বিট লবণ ও দেড় কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে তারপর বরফ দিয়ে পরিবেশন করুন।

তোকমা গুড়ের শরবত
গ্লাসে ১ টেবিল চামচ তোকমা ও ইসুবগুল একসঙ্গে মিশিয়ে আধা গ্লাস পানি নিন। এটি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ব্লেন্ডারে আখের গুড়, ১ টেবিল চামচ লেবুর রস, লবণ, বিট লবণ ও ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি তোকমা ভেজানো গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

অরেঞ্জ ট্যাংয়ে গুড়ের শরবত
ব্লেন্ডারে স্বাদ মতো আখের গুড়, ১ টেবিল চামচ অরেঞ্জ ট্যাং, স্বাদ মতো লবণ ও দেড় কাপ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ছেঁকে গ্লাসে ঢেলে নিন।

আদা গুড়ের শরবত
৩ টেবিল চামচ বা স্বাদ মতো আখের গুড়, ১ টেবিল চামচ লেবুর রস, লবণ, ১ চা চামচ আদার রস, বিট লবণ ও দেড় কাপ ঠান্ডা পানি একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। ইফতারের আগে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।   

রুহ আফজা ও গুড়ের শরবত
৩ টেবিল চামচ আখের গুড়, ১ টেবিল চামচ রুহ আফজা, ১/৪ চা চামচ লবণ ও দেড় কাপ ঠান্ডা পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন। পরিবেশন করুন গ্লাসে ঢেলে।

রেসিপি ও ছবি: ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম