খেজুর সংরক্ষণের টিপস

লাইফস্টাইল ডেস্ক
০৪ এপ্রিল ২০২২, ১৭:১০আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:১২

খেজুর খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য। অসংখ্য প্রজাতির খেজুর রয়েছে সারা বিশ্বে। আমাদের দেশেও পাওয়া যায় বিভিন্ন জাতের খেজুর। কিছু খেজুর ছোট ও কালচে বর্ণের। কিছু আবার আকারে বড় ও খানিকটা শক্ত হয়। রমজানে চাহিদা বেড়ে যায় বলে এসময় প্রচুর খেজুর আমদানি হয়। একবারে কিনে সারা বছরের জন্য রেখে দিতে পারেন উপকারী ফলটি। জেনে নিন কোন খেজুর কীভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে অনেকদিন পর্যন্ত।

খেজুর সংরক্ষণের টিপস

  • সাধারণত রুমের তাপমাত্রাতেই ভালো থাকে খেজুর। তবে যদি ৩ মাসের বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে চান, তবে ফ্রিজার ব্যাগে ভরে রেখে দিন ফ্রিজারে।
  • নরম খেজুর তুলনামূলক দ্রুত নষ্ট হয়। শক্ত খেজুর আবার বেশিদিন ভালো থাকে।
  • ফ্রিজে রাখলে ১ বছর পর্যন্ত নিশ্চিন্তে খাওয়া যাবে ফলটি।
  • খেজুর ফ্রিজের বাইরে রাখলে এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি রোদ পড়ে না। চুলার উত্তাপের আশেপাশেও রাখবেন না খেজুরের বয়াম।
  • স্বাদ, গন্ধ ও রঙে পরিবর্তন দেখলে বুঝবেন খেজুর নষ্ট হয়ে গেছে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম