ইফতারে বানিয়ে ফেলুন মচমচে কিমা আলুর চপ

লাইফস্টাইল ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ১৭:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৮:৪১

ইফতারের বেশ কিছুক্ষণ আগে ভেজে নিলেও এই চপ মচমচে থাকে। জেনে নিন কীভাবে মজাদার কিমা আলুর চপ বানাবেন।

ইফতারে বানিয়ে ফেলুন মচমচে কিমা আলুর চপ

মিডিয়াম আঁচে চুলায় প্যান বসান। ৩ টেবিল চামচ তেল, একটি তেজপাতা, এক টুকরো দারুচিনি, ৩টি এলাচ ও এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিন প্যানে। নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে ১ চা চামচ কাঁচা মরিচ কুচি, আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিয়ে ভুনে নিন। এরপর আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, ১/৪ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিন। নেড়েচেড়ে অল্প পানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ২ মিনিট পর ঢাকনা তুলে এক কাপ মুরগির বুকের মাংসের কুচি দিয়ে দিন। ভালো করে নেড়ে ৭ থেকে ৮ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে দুই একবার নেড়ে দেবেন। মাংসের মসলা আধা চা চামচ ও ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে নেড়ে নিন। ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিন। লো মিডিয়াম হিটে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিন।

দেড় কাপ বেসন, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিন একসঙ্গে। এরপর আধা চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন।

আধা কেজি সেদ্ধ আলু ভর্তা করে নিন মিহি করে। ১/৩ কাপ পেঁয়াজ বেরেস্তা, ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিন। ১ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ সরিষার তেল, ১ প্যাকেট ম্যাজিক মসলা, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে মিশিয়ে নিন আলুর সঙ্গে। এবার খানিকটা আলুর মিশ্রণ হাতে নিয়ে বাটির মতো ভেতরে গর্ত করে নিন। কিমার পুর দিয়ে চারপাশ থেকে ঢেকে নিন। এভাবে চপগুলো তৈরি করে ২ ঘণ্টার জন্য রেখে দিন ডিপ ফ্রিজে। ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে দুই ঘণ্টা পর বের করে একটি জিপলক ব্যাগে ভরে রেখে দিন ডিপ ফ্রিজে। বেসনের মিশ্রণ আবারও ভালো করে নেড়ে চপগুলো ডুবিয়ে গরম তেলে মচমচে করে ভেজে তুলুন কিমা চপ।

ছবি ও রেসিপি: ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহকদের নিরুৎসাহিত না করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রিতে গ্রাহকদের নিরুৎসাহিত না করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
‘স্ত্রীর শোক পালন করবো, নাকি মামলা মেইনটেইন করবো জানি না’
প্রাথমিক শিক্ষায় জাপানি পদ্ধতি প্রয়োগ করতে চান প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় জাপানি পদ্ধতি প্রয়োগ করতে চান প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ