মচমচে নারিকেল বিস্কুট

লাইফস্টাইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৫:৫১
image

মচমচে নারিকেল বিস্কুট

বিকালে চা কিংবা কফির সঙ্গে মচমচে নারিকেল বিস্কুট পরিবেশন করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন মজাদার বিস্কুট-

উপকরণ
মাখন (লবণ ছাড়া)- এক কাপ
চিনি- ১ কাপ
নারিকেল এসেন্স- ১/৪ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১/৪ চা চামচ
নারিকেল কুচি- ১ কাপ
ডিম- ১টি
দুধ- আধা কাপ
ময়দা- আধা কাপ
বেকিং পাউডার- ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী
পাত্র চুলায় দিয়ে মাখন দিন। মাখন গলে গেলে চুলা বন্ধ করে দিন। মাখনে চিনি ও ডিম দিয়ে ভালো করে ফেটান। নারিকেল কুচি, নারিকেল এসেন্স এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। সামান্য দুধ দিয়ে আবার ফেটান। মিশ্রণে ময়দা দিয়ে মাখিয়ে বেকিং পাউডার দিন। হাত দিয়ে চ্যাপ্টা বিস্কুটের আকৃতি করে কুকি প্যানে রাখুন। প্যানটি ওভেনে ১৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে ১৫ মিনিট বেক করুন। গরম গরম চা কিংবা কফির সঙ্গে পরিবেশন করুন মচমচে নারিকেল বিস্কুট।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম