রান্নায় তেলের ব্যবহার কমাতে কিছু টিপস

লাইফস্টাইল ডেস্ক
১০ এপ্রিল ২০২২, ১৬:১১আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:২১

অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। কম তেলে রান্না করলে খাবার যেমন সহজপাচ্য হয়, তেমনি পুষ্টিগুণও অটুট থাকে। জেনে নিন কোন কোন কৌশল অবলম্বন করলে রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার কমাতে পারবেন।  

রান্নায় তেলের ব্যবহার কমাতে কিছু টিপস

ননস্টিক প্যান ব্যবহার করুন
অল্প তেলে রান্না করা যায় ননস্টিক প্যান বা কড়াইতে। এতে যেমন তেল কম লাগে, তেমনি পাত্রের তলায় লেগে যাওয়ার ভয়ও থাকে না।

চামচে মেপে তেল দিন
বোতল থেকে সরাসরি তেল ঢালবেন না রান্নায়। এতে তেল বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চামচে মেপে নির্দিষ্ট পরিমাণ তেল দিন।

ভাপে রান্না করুন
আমিষ হোক কিংবা নিরামিষ, খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে ভাপে রান্না করে ফেলতে পারেন। ভাজার আগে ভাপিয়ে নিলে যেমন রান্না করতে কম সময় লাগে, তেমনি অতিরিক্ত তেলের খরচও কমে।

বেক করে নিন
অল্প তেল ও মসলা ব্যবহার করে বেক করে নিতে পারেন খাবার।

দই দিয়ে ম্যারিনেট করে রাখুন
রান্নার বেশ কিছুক্ষণ আগে দই ও মসলা দিয়ে মাছ, মাংস ম্যারিনেট করে রাখুন। এতে খাবার যেমন সুস্বাদু হবে, তেমনি কমবে তেলের খরচ।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম