ঈদমেলার খোঁজখবর

লাইফস্টাইল ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১৫:১০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৫:১০

ঈদকে সামনে রেখে রাজধানীর বেশ কয়েকটি স্থানে চলছে ঈদমেলা। পুরোদমে চলছে কেনাকাটা। উদ্যোক্তারা সাজিয়ে বসেছেন নানা পণ্যের পসরা। জেনে নিন ঈদমেলার খোঁজখবর। 

 

বারুণী মেলা


বারুণী মেলা

ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারের ১২ তলায় চলছে বারুণী মেলা। মেলার আয়োজক সুস্মিতা বসাক জানালেন, আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকেই শুরু হয়েছে মেলা। এখন পর্যন্ত মেলায় উপচে পড়া ভিড় যদিও নেই, তবে আশা করছেন ইফতারের পর জনসমাগম হবে। মেলায় অংশ নেওয়া বেশিরভাগ উদ্যোক্তাই নারী। দেশীয় পণ্যের এই মেলায় পাওয়া যাচ্ছে পোশাক, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর পণ্য, খাবারসহ আরও অনেক কিছু। আগামীকাল ২৩ এপ্রিল রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। 

ডাব্লিউভিএ অডিটোরিয়ামে মেলা
ধানমন্ডি সাতাশ নাম্বারের ডাব্লিউভিএ অডিটোরিয়ামে চলছে ঈদমেলা। মেলাটি শুরু গয়েছে গতকাল ২১ এপ্রিল। তিন দিনব্যাপী এ মেলার আয়োজক 'বাই সেল ৯৬৯৮' গ্রুপ। পোশাক, গয়নাসহ প্রয়োজনীয় নানা অনুষঙ্গ পাওয়া যাচ্ছে মেলায়। আগামীকাল ২৩ এপ্রিল পর্যন্ত চলবে মেলা। 

 

ডাব্লিউভিএ অডিটোরিয়ামে মেলা

 

হার পাওয়ারফুল স্টোরি 
আগামীকাল ২৩ এপ্রিল দিনব্যাপী মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করা গ্রুপ 'হার পাওয়ারফুল স্টোরি।' এটিও অনুষ্ঠিত হবে মাইডাস সেন্টারে। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় থাকবে ৩৩টি স্টল। হস্তশিল্প, পোশাক, খাবারসহ আরও অনেক কিছু দেখা মিলবে মেলায়।  

উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট 
ঈদ উপলক্ষে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর মোহাম্মদপুর টিম আয়োজন করেছে মেলার। মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত হোয়াইট প্যালেস কনভেনশন হলে মেলাটি শুরু হবে আগামীকাল ২৩ এপ্রিল। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম