এক মসলা দিয়েই রাঁধুন মাংসের সব আইটেম

লাইফস্টাইল ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৯:০৮ আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৯:০৮

মাংস কিংবা বিরিয়ানি রান্নাতে আলাদা আলাদা করে অনেক মসলা ব্যবহার করতে হয়। কেমন হয় যদি একটি মসলাতেই বিভিন্ন সুস্বাদু মাংসের আইটেম রান্না করে ফেলা যায়? ঝাল মাংস, বিরিয়ানি, কাবাব, ভুনা মাংস কিংবা রেজালা রাঁধতে ঘরেই বানিয়ে নিন এই বিশেষ মসলা। রোস্ট কিংবা কোরমা ছাড়া সব ধরনের মাংস রান্নাতেই এটি ব্যবহার করা যাবে। মসলার গুঁড়ো কাচের বয়ামে নরমাল ফ্রিজে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন।

 

এক মসলা দিয়েই রাঁধুন মাংসের সব আইটেম

 

২ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ ধনিয়া, ১ চা চামচ মৌরি, আধা চা চামচ কালো জিরা, ১ চা চামচ লবঙ্গ, ১ টেবিল চামচ সবুজ এলাচ, ৫টি কালো এলাচ, ১ চা চামচ অল স্পাইস, ১ টেবিল চামচ গোলমরিচ, ১ চা চামচ রাধুনি, ২টি বড় তেজপাতা, ৩টি শুকনা মরিচ, বড় সাইজের একটি জয়ত্রী, ১টি স্টার মসলা, বড় ৪ টুকরা দারুচিনি এবং মাঝারি সাইজের একটি জয়ফল একসঙ্গে মিশিয়ে গুঁড়া করে নিন গ্রিন্ডারে। চাইলে রোদে একদিন শুকিয়ে নিতে পারেন। টেলেও নেওয়া যায় প্যানে। তবে না টেলে গুঁড়া করলে ফ্লেভার ভালো পাওয়া যাবে। যেকোনো মাংস রান্নায় এই মসলা ব্যবহার করুন পরিমাণ মতো।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানে নারী রোগী দেখায় পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা
আফগানিস্তানে নারী রোগী দেখায় পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা