শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১

রাজধানীতে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও এখনও পুরোপুরি জেঁকে বসেনি শীত। সাধারণত শীতের আগমনের সঙ্গে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ে এবং দামও কমতে শুরু করে। তবে এবার এখনও সেই চিত্র দেখা যাচ্ছে না। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের বাজারেও স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, এখনও শীতের মৌসুম পুরোপুরি শুরু হয়নি। বাজারে শীতকালীন নতুন সবজির সরবরাহও পর্যাপ্ত নয়। আরও কিছুদিন পর এসব সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমতে পারে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা এবং পুরোনো আলু ৩০ টাকায়। এ ছাড়া কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম প্রকারভেদে ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি আকারভেদে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ঝিঙে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স ও মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও তেমন স্বস্তি নেই। বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে আগের উচ্চ দামেই। প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত। বড় আকারের ইলিশের দাম ছাড়িয়ে গেছে ২ হাজার ৬০০ টাকা।

আমিষের অন্যতম উৎস ডিমেও কোনও স্বস্তির নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনিক বাজার খরচকে আরও ভারী করে তুলছে।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকায়। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন দেখা যায়নি।

ধুপখোলা বাজারের সবজি বিক্রেতা সিজান রহমান বলেন, এখনও বাজারে তেমন নতুন সবজি আসেনি। নতুন সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমবে। আরও এক সপ্তাহ পর সবজির দাম কিছুটা কমতে পারে। বাজারে যখন একই সবজির কয়েক ধরনের সরবরাহ দেখা যাবে, তখন বুঝতে হবে দাম কমতে শুরু করেছে।

সূত্রাপুর বাজারে বাজার করতে আসা শেখ নাঈম বলেন, বাজারের অবস্থা এখনও আগুন। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা। মাছ কিনতে গিয়ে শেষ পর্যন্ত ফিরে এসেছি। যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকাতেও মিলছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়বে।

/আরকে/
সম্পর্কিত
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
একসময়ের ১০০ টাকার বাজার এখন মিলছে না হাজারেও: টাকার মান গেলো কোথায়? 
‘কেউ প্রকাশ করে, কেউ করে না’: জীবনযাত্রার চাপে পিষ্ট সাধারণ মানুষ
সর্বশেষ খবর
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, প্রাণ গেলো অটোরিকশাচালকের
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা