রূপচর্চায় যেভাবে ব্যবহার করবেন পুদিনা

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২২, ১২:১৬আপডেট : ২৯ মে ২০২২, ১২:১৬

রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি রূপচর্চার কাজেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন পুদিনা। ব্রণ, ব্ল্যাকহেডস, ত্বকের শুষ্কতার মতো সমস্যা সমাধানে কীভাবে পুদিনা ব্যবহার করবেন জেনে নিন।

ত্বক কোমল রাখতে
পুদিনা পাতা মাইল্ড অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। এটি লোমকূপ থেকে ময়লা দূর করে এবং ত্বককে কোমল ও হাইড্রেট রাখে। পুদিনা পাতা ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতেও কার্যকরী। পুদিনা পাতা বেটে ওটের গুঁড়া মিশিয়ে ত্বকে ঘষুন। এরপর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করতে
পুদিনা পাতা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ সমৃদ্ধ, যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ব্রণ ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে এবং ব্রণ নিরাময় করে। পুদিনা পাতার পেস্ট ব্রণের উপর লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

ডার্ক সার্কেল দূর করতে
পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে পারে। সাড়ে ঘুমানোর আগে চোখের নিচে পুদিনা পাতা বেটে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করতে
পুদিনা পাতার রসের সঙ্গে টমেটোর রস ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে উজ্জ্বল।

/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
স্বর্ণের দাম আবারও বাড়লো
স্বর্ণের দাম আবারও বাড়লো
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী