পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জেনে নিন টিপস

জীবনযাপন ডেস্ক
১৯ জুন ২০২২, ১৫:০১আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:০১

তীব্র গরমে ঘেমে পোশাকে দাগ পড়ে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। হলদে ও চাকা চাকা এসব দাগ সহজে উঠতে চায় না। যারা অতিরিক্ত ঘামেন, তাদের এই সমস্যা আরও বেশি। জেনে নিন পোশাক থেকে ঘামের দাগ ওঠানোর কিছু টিপস।

  • আধ কাপ গরম পানিতে ৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দাগ উঠে যাবে।
  • ভিটামিন সি সমৃদ্ধ লেবুর অ্যাসিডিক উপাদান দ্রুত দাগ ওঠাতে সাহায্য করে। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধা কাপ পানিতে মিশিয়ে নিন। মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে দাগের উপর ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • অ্যাসপিরিন ট্যাবলেটের সাহায্যে দূর করতে পারেন পোশাকে বসে যাওয়া ঘামের দাগ। ২ টেবিল চামচ পানিতে দুটো ট্যাবলেট গুঁড়া করে মিশিয়ে টুথব্রাশের সাহায্যে লাগান। বেশি জোরে ঘষবেন না। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ কাপ ভিনেগার ও দুই কাপ কুসুম গরম পানি একসঙ্গে মিশিয়ে পোশাক ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ, ঘাটে আটকা পড়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
হুতি মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট স্থগিত
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
বিমানবন্দরে তল্লাশি, দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ