ঝরঝরে চাওমিন রান্নার ৬ ধাপ

জীবনযাপন ডেস্ক
১৯ জুন ২০২২, ১৬:৫১আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:৫২

আমাদের পছন্দের চাইনিজ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে চাওমিন বা নুডলস। অনেক সময় আমাদের রান্নার ভুলে নুডলস গলে একটির সঙ্গে আরেকটি লেগে যায়। ফলে স্বাদ নষ্ট হয়ে যায় মজাদার চাওমিনের। রেস্টুরেন্টের মতো ঝরঝরে ও মজাদার চাওমিন রান্না করতে চাইলে অনুসরণ করতে হবে ৬ ধাপ।

ঝরঝরে চাওমিন রান্নার ৬ ধাপ

১। নুডলস সেদ্ধ করার আগে ভেঙে তারপর পানিতে দেন অনেকেই। এটি করবেন না। আস্ত নুডলস সেদ্ধ করবেন।

২। একটি বড় হাঁড়ি বা প্যানে ৬ কাপ পানি মাঝারি আঁচে বসান। ফুটে উঠলে আধা চা চামচ লবণ ও আধা চা চামচ তেল দিন।

৩। ফুটন্ত পানিতে নুডলস দিয়ে দিন। মিনিট তিনেক নাড়ুন। নুডলস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। ৭০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

৪। স্ট্রেইনারের সাহায্যে পানি ঝরিয়ে নিন নুডলসের।

৫। ৪ কাপ ঠান্ডা পানি ঢেলে আবারও ছেঁকে নিন।

৬। ৫ মিনিট ছাঁকনির উপরে রেখে পানি পুরোপুরি ঝরিয়ে নিন। এরপর প্যানে তেল গরম করে পছন্দের সবজি কিংবা মাংস দিয়ে ভেজে বানিয়ে নিন মজাদার চাওমিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
‘গ্যাস সংকটের কারণে’ বন্ধ হলো ফুয়াং ফুডের কারখানা
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
টেটনের স্বচ্ছ জলে ডুব, সঙ্গে পাহাড়ের অপূর্ব দৃশ্য
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ‘অঙ্গরাজ্য’ হওয়ার সুবিধা চায় কানাডা: ট্রাম্প
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
১৫আগস্টে নাশকতার পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী