অনলাইন ভোজনরসিকদের আড্ডা

লাইফস্টাইল রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০২
image

  ফুড ব্লগারস বিডি-এর গালা ডিনার পার্টি

রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে আসেন সবাই। তবে কেউ কেউ সেই খাবারের স্বাদের ব্যাপারে জানিয়ে অন্যদেরকেও ভোজনবিলাসি হতে উৎসাহিত করেন! তাদের নিয়েই ফেবসুক গ্রুপ ফুড ব্লগারস বিডি। সম্প্রতি গ্রুপটির আয়োজনে সামাজিক যোগাযোগ দুনিয়ার ভোজনরসিকদের নিয়ে এক জমজমাট আড্ডা হয়ে গেল বনানীর কোপা কাবানা ক্যাফে লাউঞ্জে। 

কোপা কাবানার সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের আইএমএফ ম্যাক্রো প্রুডেন্সিয়াল সুপারভিশন অ্যাডভাইজার গ্লেন টাস্কি, বিশেষ অতিথি ছিলেন ভ্যাট অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের অতিরিক্ত পরিচালক  বেলাল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, ডিজিএম, পরিসংখ্যান বিভাগ, বাংলাদেশ ব্যাংক; মনসুরা খাতুন, জিএম, সি আই বি, বাংলাদেশ ব্যাংক; গ্রে ইন্টারন্যাশনালের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইমরুল এহসান শাওন এবং ম্যাক্স গ্রুপের চিফ প্ল্যানিং অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম। 

এদিন ফুড নাইট, হল অব ফেম এবং রেস্টুরেন্ট অব দ্যা ইয়ার-এই তিন ক্যাটাগরিতে সন্মাননা প্রদান করা হয়। গ্রুপের অ্যাডমিনএবং প্রতিষ্ঠাতা সৌম্য শাহরিয়ার জানান, গ্রুপের নিয়মানুযায়ী মাসে সবচেয়ে বেশি পোস্ট দিলে ফুড নাইট এবং তিন মাস পরপর এই সন্মাননা পেলে হল অব ফেম সন্মাননা প্রদান করা হয়।

খাওয়া-দাওয়ার খবরের পাশাপাশি রেস্টুরেন্ট মালিকদের ভ্যাট চুরির বিষয়েও সোচ্চার অনলাইন এ ফুড বিশ্লেষক গ্রুপটি।  সমাজের সুবিধাবঞ্চিতদের জন্যও কাজ করছে গ্রুপটি। অনুষ্ঠানে ফুড ব্লগারস বিডি এর প্রতিষ্ঠাতা সৌম্য শাহরিয়ার জানান, আগামী মার্চ মাসের মাঝামাঝি তিন দিনব্যাপী ‘ভ্যাট ফর বাংলাদেশ’ শিরোনামে জাতীয় ফুডফেস্ট আয়োজন করতে যাচ্ছে গ্রুপটি। এই আয়োজনের স্লোগান হচ্ছে- ‘নিজের টাকায় গড়বো দেশ,ভ্যাট ফাঁকির দিন শেষ।’ বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা এক লাখ আট হাজারের বেশি।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম