কমলার খোসার ৪ ব্যবহার

জীবনযাপন ডেস্ক
১২ জুলাই ২০২২, ১৭:৪৩আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭:৪৩

কমলা খেয়ে খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। কমলার খোসায় রয়েছে প্রাকৃতিক তেল যা উপকারী উপাদানে ভরপুর। চমৎকার সুগন্ধযুক্ত এই খোসা রান্নায় ব্যবহার করা যায়। পলিফেনল ও ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা স্বাস্থ্যের জন্যও উপকারী। জেনে নিন এর কিছু ব্যবহার সম্পর্কে।

ত্বকের যত্নে
ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে সাইট্রাস অ্যাসিড সমৃদ্ধ কমলার খোসা ব্যবহার করতে পারেন। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও বেশ কার্যকরী এটি। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেস প্যাক হিসেবে।

রুম ফ্রেশনার হিসেবে
রুম সুগন্ধি হিসেবে জুড়ি নেই কমলার খোসার। কমলার খোসা গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিন। সঙ্গে আরও কিছু সুগন্ধি ভেষজ যোগ করতে পারেন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিন। ধীরে ধীরে সুগন্ধ ছড়িয়ে পড়বে রান্নাঘরসহ পুরো বাড়িজুড়ে। রান্নাঘরে থাকা মাছ, মাংসের গন্ধও দূর করা যায় এই পদ্ধতিতে।

খাবারে সুগন্ধ আনতে 
খাবারে সুগন্ধি ফ্লেভার আনতে অরেঞ্জ পিল জেস্ট বা কমলার খোসা কুচি করে মেশাতে পারেন। বিভিন্ন ধরনের সালাদেও মিশিয়ে নেওয়া যায় এই খোসা কুচি।  

রান্নাঘর ঝকঝকে রাখতে
একটি বয়ামে সাদা ভিনেগার দিন। ভিনেগারে কমলার খোসা ডুবিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এভাবে রেখে দিন দুই থেকে তিন সপ্তাহ। মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন বয়াম। কয়েক সপ্তাহ পর ছেঁকে ভিনেগার নিয়ে নিন স্প্রে বোতলে। চুলার আশেপাশে তেল চিটচিটে অংশে স্প্রে করে মুছে নিন। ঝকঝকে হবে রান্নাঘর।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
মহিষের আসল মালিক কে জানতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো পুলিশ
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
সপরিবারে আত্মগোপনে থাকা সেই  স্বর্ণ ব্যবসায়ী আটক
সপরিবারে আত্মগোপনে থাকা সেই  স্বর্ণ ব্যবসায়ী আটক
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?